সাপ্তাহিক দর পতনের শীর্ষে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৩ জুলাই থেকে ১৭ জুলাই) শেয়ারদরের পতনে শীর্ষে উঠে এসেছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিটপ্রতি দর কমেছে ১ টাকা ৫০ পয়সা বা ১১ দশমিক ৫৪ শতাংশ।
দরপতনে দ্বিতীয় অবস্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে কমেছে ৫ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৮৫ শতাংশ।
সপ্তাহজুড়ে ৮ দশমিক ৫৬ শতাংশ দরপতন ঘটেছে ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেডের, যা কোম্পানিটিকে তালিকায় তৃতীয় স্থানে রেখেছে।
সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর দরপতনের হার ছিল- ফ্যামিলিটেক্স (Z ক্যাটাগরি) ৮ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ৬ দশমিক ৬৭ শতাংশ, রূপালী ব্যাংক লিমিটেড ৬ দশমিক ২৫ শতাংশ, পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস (Z ক্যাটাগরি) ৫ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৫ শতাংশ, ন্যাশনাল ব্যাংক লিমিটেড (Z ক্যাটাগরি) – ৫ শতাংশ এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড ৪ দশমিক ৭৮ শতাংশ।






আপনার মতামত লিখুন