খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বাংলাদেশ মেডিকেলে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৯:২০ পূর্বাহ্ণ
বাংলাদেশ মেডিকেলে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিবেন যেভাবে

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগে চিকিৎসা নেওয়া এখন আরও সহজ। চলতি বছরের (২০২৫) শুরুতে হাসপাতালটি চালু করে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবা। এর মাধ্যমে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে পছন্দের চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে। ফলে রোগীদের আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে না। এ সেবার মাধ্যমে সময় বাঁচছে, ভোগান্তিও কমেছে। চিকিৎসাগ্রহণ প্রক্রিয়া হয়েছে আরও সহজ।

কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন প্রায় দুই হাজার রোগী এ সেবার আওতায় অনলাইনে সিরিয়াল নিচ্ছেন। ডিজিটাল এ উদ্যোগ রোগীদের ভোগান্তি কমিয়ে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করছে।

অনলাইনে আবেদন পদ্ধতি

চিকিৎসা নিতে ইচ্ছুক রোগীরা এখন https://appointment.bsmmu.ac.bd/ticketing/f/opd_appointment ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ফরম পূরণ করে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী চিকিৎসকের সিরিয়াল নিতে হবে।

ওয়েবসাইটে গিয়ে রোগীর নাম, বয়স, ঠিকানা, লিঙ্গ ও মোবাইল নম্বর দিয়ে পছন্দসই বিভাগ (যেমন— মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরোলজি, গাইনি ইত্যাদি) ও চিকিৎসক নির্বাচন করতে হবে। এরপর সিস্টেমে খালি থাকা যেকোনো স্লট নির্বাচন করে আবেদন জমা দিতে হবে।

এসএমএসেই মিলছে সিরিয়াল

আবেদন জমা দেওয়ার পরপরই রোগীর মোবাইলে এসএমএস চলে যাবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নম্বর (+৮৮০১৫৫২১৪৬২০২) থেকে। এতে অ্যাপয়েন্টমেন্ট তারিখ, সময়, বহির্বিভাগ ও কাউন্টার নম্বর উল্লেখ করা হয়।

এরপর রোগীকে নির্ধারিত তারিখে এসএমএসে উল্লিখিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে হাসপাতালে উপস্থিত হয়ে নির্ধারিত কাউন্টারে গিয়ে এসএমএস দেখিয়ে নির্ধারিত ফি পরিশোধ করে বহির্বিভাগের টিকিট সংগ্রহ করতে হবে।

পুরোনো রিপোর্ট সঙ্গে আনার অনুরোধ

যদি রোগীর এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই বা অন্যান্য ল্যাব রিপোর্ট থেকে থাকে, তাহলে চিকিৎসক দেখানোর সময় সেগুলো সঙ্গে আনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অন্তর্বিভাগ বা বহির্বিভাগ থেকে রেফার করা রোগীদের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন নেই। তবে চিকিৎসকের নির্ধারিত ফলো-আপ তারিখ থাকলে সেক্ষেত্রেও প্রচলিত নিয়মে চিকিৎসা গ্রহণ করা যাবে।

নতুন এই সেবাপদ্ধতি নিয়ে কোনো আক্ষেপ, পরামর্শ বা মতামত জানানোর সুযোগও রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যা পাঠানো যাবে নির্ধারিত ওই ওয়েবসাইটের ‘Feedback Box’-এ অথবা ই-মেইলে (eticketfeedback@bsmmu.ac.bd)।
রোগী-চিকিৎসকের অভিজ্ঞতা

সাভার থেকে বিএমইউতে আসা ৪৫ বছর বয়সী রোগী জাহানারা বেগম বলেন, এই প্রথম হাসপাতালে আসতে আগেই সিরিয়াল পেয়েছি। আগে রাত ৩টায় রওনা দিয়ে এসে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতাম। এখন মোবাইলে আগেই সিরিয়াল পেয়ে গেছি। সময়মতো ডাক্তার দেখানো গেছে। এটা আসলেই অনেক সুবিধা।

বিএমইউর মেডিসিন বিভাগের এক চিকিৎসক বলেন, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের ফলে একইসঙ্গে রোগী ও চিকিৎসকের সময় বাঁচছে।

তিনি বলেন, রোগীদের আগেই নির্ধারিত স্লট দেওয়া থাকায় চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াও অনেক বেশি শৃঙ্খলিত হয়েছে। রোগীকে রিস্ক ফ্যাক্টরসহ প্রস্তুত অবস্থায় পাচ্ছি— এটা চিকিৎসার মান বাড়াতে সাহায্য করছে।

যা বলছেন বিএমইউ উপাচার্য

অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবার মাধ্যমে বিএমইউ ডিজিটাল হাসপাতালের ভিত্তি স্থাপন করেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি বলেন, অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ফলে একদিকে রোগীর ভোগান্তি কমছে, হাসপাতালের ব্যবস্থাপনাও শৃঙ্খলিত হচ্ছে। আমরা চাই, এই ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে বিএমইউ সত্যিকার অর্থে জনগণের আস্থার একটি আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান হয়ে উঠুক।

উপাচার্য আরও বলেন, আমরা ইতোমধ্যে রোগীদের কাছ থেকে উৎসাহব্যঞ্জক সাড়া পাচ্ছি। আগামী দিনে এই ব্যবস্থাকে আরও আধুনিক ও ব্যবহারবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে। আমরা চাই, বিএমইউ শুধু চিকিৎসা নয়, স্বাস্থ্যসেবায়ও দেশের সবচেয়ে কার্যকর ও উদ্ভাবনী প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি