খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আরও তিন কর পরিদর্শক সাময়িক বরখাস্ত, এনবিআরে মোট বরখাস্ত ২৭ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ
আরও তিন কর পরিদর্শক সাময়িক বরখাস্ত, এনবিআরে মোট বরখাস্ত ২৭ জন

চলমান শৃঙ্খলাভঙ্গ ও আন্দোলনের ধারাবাহিকতায় জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আরও তিন কর পরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার অভিযোগে বৃহস্পতিবার (১৭ জুলাই) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন— আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর পরিদর্শক আবদুল্লাহ আল মামুন, কর অঞ্চল-৬ এর রুহুল আমিন, কর অঞ্চল-২ এর লোকমান আহমেদ।

আদেশে বলা হয়, পাঁচজন উপ-কর কমিশনারের বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনায় তারা ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ করেছেন এবং সরকারি আদেশ অমান্যকারীদের সমর্থন দিয়েছেন। ফলে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা লঙ্ঘন করায় বিভাগীয় তদন্তপূর্বক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন।

গত এক মাসে এনবিআরের আন্দোলনের জেরে সাময়িক বরখাস্ত হয়েছেন মোট ২৭ জন কর্মকর্তা-কর্মচারী। এর মধ্যে মঙ্গলবার বরখাস্ত হয়েছিলেন ১৪ জন এবং বুধবার ৯ জন। বরখাস্তকৃতদের মধ্যে রয়েছেন— এনবিআরের দ্বিতীয় সচিব, অতিরিক্ত কর কমিশনার, যুগ্ম ও উপকর কমিশনার, মূসক, আয়কর ও কাস্টমস বিভাগে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

তাদের মধ্যে অনেকে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর সদস্য এবং চলতি বছরের জুনে অনুষ্ঠিত আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১২ মে ‘জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে পৃথক দুটি বিভাগ’— রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা—গঠনের অধ্যাদেশ জারি হয়। এই পুনর্গঠন ও ব্যবস্থাপনার বিরোধিতা করে এনবিআরের কর্মকর্তারা দেড় মাসব্যাপী আন্দোলনে যুক্ত হন। ২৮ ও ২৯ জুন দেশজুড়ে কর্মবিরতি অনুষ্ঠিত হয়।

পরে আন্দোলন সাময়িকভাবে স্থগিত হলেও, সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে থাকে এনবিআর। ইতোমধ্যে কয়েকজন শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং দুদক ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি