গলাকেটে মা ও দুই শিশুকে হ’ত্যা
জঘন্য হত্যাকাণ্ডে এলাকাজুড়ে শোক
ময়মনসিংহের ভালুকা উপজেলায় দুই শিশু সন্তানসহ এক মাকে গলাকেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহতরা হলেন—রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), কন্যা রাইসা (৪) এবং পুত্র নীরব (২)।
স্থানীয়রা জানান, সকালে সন্দেহজনক নীরবতা দেখে প্রতিবেশীরা রফিক উদ্দিনের বাড়ির দিকে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে গলাকাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন,“ঘটনাস্থল থেকে মা ও তার দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”তিনি আরও জানান, হত্যাকাণ্ডটি পরিকল্পিত কিনা এবং কারা জড়িত—তা জানতে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শিশুদের নির্মমভাবে হত্যার খবরে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।






আপনার মতামত লিখুন