মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঁদ মিয়া ওরফে সোহাগকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে—এই বর্বর হত্যাকাণ্ডের বিচার না হলে রাজপথে আরও কঠোর কর্মসূচি আসবে।
শুক্রবার (১১ জুলাই) রাত ১০টায় টিএসসি থেকে বিক্ষোভ শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ডাস চত্বরের পাশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন,যে ভাবে প্রকাশ্যে মানুষ হত্যা করে উল্লাস করা হয়েছে, তা কেবল একটি ব্যর্থ রাষ্ট্রেই সম্ভব। সোহাগ হত্যার বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে—নইলে ছাত্রদল রাজপথ ছাড়বে না।”বিক্ষোভকারীরা “আমাদের অধিকার, নিরাপদ বাংলাদেশ”, “সোহাগ হত্যার বিচার চাই”, “মানুষ মরে উল্লাস করে, ইন্টেরিম কি করে”—এই ধরনের স্লোগানে মুখরিত করে তোলে বিশ্ববিদ্যালয় এলাকা।
ছাত্রদলের নেতারা মনে করেন, রাষ্ট্রীয় নীরবতা ও প্রশাসনের নিষ্ক্রিয়তাই অপরাধীদের উৎসাহিত করছে। তারা এই ঘটনাকে রাষ্ট্রীয় ব্যর্থতার জ্বলন্ত উদাহরণ হিসেবে উল্লেখ করে বিচার দাবি করেন।






আপনার মতামত লিখুন