ডাকাতির সময় বৃদ্ধকে বালিশচাপা দিয়ে হত্যা, স্ত্রীর ওপর নির্মম হামলা
রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) ভোরে ওই এলাকায় একটি বাসায় ডাকাতির সময় বাড়ির মালিক ইসমাইল খান (৮০)-কে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই ঘটনায় তার স্ত্রী সালেহা বেগম (৭০)-কে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাতে ডাকাত দল বাসায় প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের সময় ইসমাইল খানকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার স্ত্রীকে কুপিয়ে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল খানকে মৃত ঘোষণা করেন। সালেহা বেগম বর্তমানে চিকিৎসাধীন ও আশঙ্কাজনক অবস্থায় আছেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার।






আপনার মতামত লিখুন