রংপুর বিভাগের ৩৩ আসনে জামায়াতের প্রার্থী যারা
জনসভায় চার দফা দাবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত এক জনসভা থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জনসভা মঞ্চ থেকে একে একে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট জেলার প্রতিটি আসনের প্রার্থীরা মঞ্চে উপস্থিত ছিলেন। প্রার্থীদের নাম ঘোষণার পর তারা হাত নেড়ে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এবং সকলকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রার্থী তালিকায় যারা রয়েছেন
রংপুর জেলার ছয়টি আসনে মনোনীত হয়েছেন—
রংপুর-১: অধ্যাপক রায়হান সিরাজী,
রংপুর-২: এটিএম আজহারুল ইসলাম,
রংপুর-৩: অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল,
রংপুর-৪: উপাধ্যক্ষ মাওলানা আজম খান,
রংপুর-৫: গোলাম রাব্বানী,
রংপুর-৬: মাওলানা নূরুল আমিন।
দিনাজপুর জেলার ছয়টি আসনে রয়েছেন—
মতিউর রহমান, অধ্যক্ষ আফজাল হোসেন আনাম, অ্যাডভোকেট মনিরুল আলম, আবতাব উদ্দিন মোল্লা, আনোয়ার হোসেন ও আনোয়ারুল ইসলাম।
নীলফামারীর চারটি আসনে—
অধ্যক্ষ মাওলানা আব্দুর সাত্তার (নীলফামারী-১),
ওবাইদুল্লাহ সালাফি (নীলফামারী-৩),
মাওলানা হাফেজ আব্দুল মুনতাকিম (নীলফামারী-৪)।
নীলফামারী-২ আসনের প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি।
লালমনিরহাটের তিনটি আসনে—
আনোয়ারুল ইসলাম (লালমনিরহাট-১),
অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু (লালমনিরহাট-২),
হারুনুর রশিদ (লালমনিরহাট-৩)।
কুড়িগ্রামের চারটি আসনে—
অধ্যাপক আনোয়ারুল ইসলাম,
অ্যাডভোকেট ইয়াসিন আলী,
ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ও
মোস্তাফিজুর রহমান মোস্তাক।
গাইবান্ধার পাঁচটি আসনে—
অধ্যাপক মাজেদুর রহমান,
আব্দুল করীম,
অধ্যক্ষ নজরুল ইসলাম,
ডা. আব্দুর রহিম সরকার ও
মুক্তিযোদ্ধা আব্দুল ওরেস।
ঠাকুরগাঁও জেলার তিনটি আসনে—
দেলোয়ার হোসেন,
আব্দুল হাকিম ও
মিজানুর রহমান।
পঞ্চগড় জেলার দুইটি আসনে—
ইকবাল হোসাইন (পঞ্চগড়-১) ও
শফিউল্লাহ শফি (পঞ্চগড়-২)।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের বিচার, নির্বাচনকালীন প্রয়োজনীয় সংস্কার, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির স্বাধীনতা ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরি—এই চার দফা দাবিতে রংপুর মহানগর ও জেলা জামায়াত জনসভার আয়োজন করে।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য মৌলিক কিছু সংস্কার দরকার, আমরা সে দাবি জানাচ্ছি এবং আদায় করেই ছাড়ব।” তিনি আরও বলেন, “নির্বাচনকে সামনে রেখে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচন করতে চায়, তা দুঃস্বপ্নে পরিণত করা হবে। কোনো প্রশাসনিক ক্যু, মাস্তানতন্ত্র কিংবা কালো টাকার খেলা আমরা বরদাশত করব না।”
তিনি জনগণকে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এই দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে সব অপশক্তিকে প্রতিরোধ করতে হবে।”






আপনার মতামত লিখুন