খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

এফ-১৬ উড়িয়েই সাত শত্রু লক্ষ্যবস্তু ধ্বংস ,নিহত ইউক্রেনের শীর্ষ পাইলট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ণ
এফ-১৬ উড়িয়েই সাত শত্রু লক্ষ্যবস্তু ধ্বংস ,নিহত ইউক্রেনের শীর্ষ পাইলট

ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন ইউক্রেনের অভিজ্ঞ পাইলট লেফটেন্যান্ট কর্নেল মাকসিম উস্তিমেনকো।

১৯৯৩ সালে জন্ম নেওয়া এই পাইলট সাতটি আকাশ লক্ষ্যবস্তু গুলি করার পরই বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়েন। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার সর্বশেষ আক্রমণে ৫০০-এর বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় হামলা।

রোববার (২৯ জুন) টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, সাতটি আকাশ লক্ষ্যবস্তুতে গুলি চালানোর পর বিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং তাৎক্ষণিক ভূমিতে পড়ে যায়।বিবৃতিতে উল্লেখ করএ হয়, ‘শত্রুর বিশাল আক্রমণ প্রতিহত করার সময় প্রথম শ্রেণীর একজন পাইলট, লেফটেন্যান্ট কর্নেল মাকসিম উস্তিমেনকো একটি এফ-১৬ বিমানে মারা যান। তিনি ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেছিলেন।’

একটি পৃথক বিবৃতিতে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ৫৩৭টি ‘প্রজেক্টাইল’ নিক্ষেপ করেছে, যার মধ্যে রয়েছে শাহেদ ড্রোন, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেন দাবি করেছে, তারা এর মধ্যে ৪৭৫টি প্রতিহত করেছে।

কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট সংবাদপত্রের মতে, দক্ষিণ মাইকোলাইভ, দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া এবং পশ্চিম লভিভসহ দেশজুড়ে একাধিক এলাকায় বিস্ফোরণ এবং হামলার শব্দ শোনা গেছে।

মধ্য ইউক্রেনের চেরকাসি অঞ্চলের গভর্নর ইহোর তাবুরেটস বলেছেন, হামলায় কমপক্ষে ৬ জন আহত হয়েছেন এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, হামলায় তিনটি বহুতল ভবন এবং একটি কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তারা বলছেন, দক্ষিণ ইউক্রেনীয় অঞ্চল মাইকোলাইভ এবং মধ্য ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে শিল্প স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ পুড়ে যাওয়া দেয়াল এবং ভাঙা জানালাসহ বহুতল আবাসিক ভবনের ছবি প্রকাশ করেছে এবং উদ্ধারকারীরা লোকজনকে সরিয়ে নিচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী কুরস্ক ও রোস্তভ সীমান্তবর্তী অঞ্চলে এবং ইউক্রেনের সংযুক্ত ক্রিমিয়ান উপদ্বীপে তিনটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি