সুনামগঞ্জ সীমান্তে আবারও ৯টি ভারতীয় গরু আটক
সুনামগঞ্জের সদর উপজেলার আশাউড়া সীমান্তের শাহপুর এলাকা থেকে ৯টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১২ জুন) ভোরে রঙ্গারচর ইউনিয়নের আশাউড়া বিওপির সদস্যরা এ অভিযান চালান।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। তবে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করা হয় এবং পরে তা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (১০ জুন) দোয়ারাবাজার উপজেলার ইদুকোনা সীমান্ত এলাকা থেকেও ৯টি ভারতীয় গরু আটক করেছিল বিজিবি।






আপনার মতামত লিখুন