খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চোখের জলে মাকে শেষ বিদায় জানালেন সাংবাদিক ফারজানা রুপা

কারাগার থেকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১০:১০ পূর্বাহ্ণ
চোখের জলে মাকে শেষ বিদায় জানালেন সাংবাদিক ফারজানা রুপা

চোখের জলে মাকে শেষ বিদায় জানিয়েছেন সাংবাদিক ফারজানা রুপা। এসময় উপস্থিত স্বজনদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বুধবার (১১ জুন) সন্ধ্যায় প্যারোলে মুক্তি পেয়ে রাত ৯টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধারিয়াকান্দা গ্রামে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং ফারজানা রুপা পৌঁছালে এই দৃশ্যের সৃষ্টি হয়।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত সাংবাদিক ফারজানা রুপার মা হোসনে আরা বেগম (৮০) মারা যান। পরে আজ বুধবার বাদ আসর নিজ বাড়িতে হোসনে আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হলে রাত সাড়ে ৯টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা যায়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলায় পৃথক কারাগারে বন্দি এই দম্পতিকে জানাজায় যোগ দেওয়ার জন্য সাময়িক সময়ের জন্য মুক্তি দেওয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।

সাংবাদিক ফারজানা রুপার ভাগ্নে নবনীল সরকার বলেন, তারা প্যারোলে মুক্তি পেয়ে রাত ৯টার দিকে বাড়িতে আসেন। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। পরে দাফন শেষে রাত সাড়ে ৯টার দিকে পুলিশি নিরাপত্তায় তাদের নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের মধ্য দিয়ে প্যারোলে মুক্তিপ্রাপ্তদের রাত সাড়ে ৯টার দিকে ঢাকা কারাগারের উদ্দেশ্যে বিদায় দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট এই দুজনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানির ৩০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ টাকার।

এছাড়া, প্রাইম ব্যাংক, বারাকা পতেঙ্গা পাওয়ার, ডোরিন পাওয়ার, ইন্ট্রাকো, এনভয় টেক্সটাইলস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও বেক্সিমকো লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’