খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সাত কলেজে ভর্তির আবেদন শিগগিরই

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার (সেকেন্ড টাইম) সুযোগ থাকছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫, ৬:২০ অপরাহ্ণ
সাত কলেজে ভর্তির আবেদন শিগগিরই

২০২৪–২৫ শিক্ষাবর্ষে রাজধানীর ঐতিহ্যবাহী সাত সরকারি কলেজে ভর্তির আবেদন শিগগিরই শুরু হচ্ছে। এবার শিক্ষার্থীদের জন্য সুখবর হচ্ছে, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার (সেকেন্ড টাইম) সুযোগ রাখা হচ্ছে। ভর্তি প্রক্রিয়ার যাবতীয় প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ-এই সাতটি কলেজে প্রতিবছর ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী ভর্তি হন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাত কলেজকে ঘিরে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ চলমান। তবে প্রশাসনিক রূপরেখা চূড়ান্ত না হওয়ায় ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা কিছুটা বিলম্বিত হয়েছে। যদিও শিক্ষার্থীদের ভর্তির সুযোগ যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ।

এবিষয়ে সাত কলেজের প্রশাসক এবং ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস বলেন, শিক্ষার্থীদের যেন কোনো দুর্ভোগ না হয়, সে বিষয়ে আমরা সতর্ক। শিগগিরই ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে। এবারের ভর্তি প্রক্রিয়ায় সেকেন্ড টাইমের সুযোগ রাখা হচ্ছে-এটি অনেক শিক্ষার্থীর দীর্ঘদিনের দাবি ছিল।

তিনি আরও বলেন, নতুন বিশ্ববিদ্যালয় গঠনের বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে বিবেচনাধীন। তবে এই রূপান্তর প্রক্রিয়া চললেও শিক্ষাবর্ষ ও ভর্তি কার্যক্রম শিগগিরই শুরু করতে আমরা প্রস্তুত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ইতোমধ্যে ভর্তির জন্য আবেদন করেছেন, তাদের বিষয়ে জানতে চাইলে সাত কলেজের প্রশাসক বলেন, ভর্তিচ্ছুদের উদ্বেগের কিছু নেই। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজে ভর্তির জন্য আগে আবেদন করেছেন, তাদের সেই আবেদনই সম্পূর্ণ গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে। নতুন করে আবেদনের কোনো প্রয়োজন হবে না। আমরা আগের আবেদনগুলো আমাদের ডাটাবেজে সংরক্ষণ করেছি এবং সেগুলোর ভিত্তিতেই ভর্তির প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের যেন একটিবারের জন্যও নতুন করে আবেদন করতে না হয় বা দ্বিধায় না পড়তে হয়, সে বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। কারিগরি কোনো সমন্বয় দরকার হলে, সেটি আমরা অভ্যন্তরীণভাবে করব। শিক্ষার্থীদের যেন বাড়তি ভোগান্তি বা অর্থনৈতিক চাপ না পড়ে, সেটাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আশ্বস্ত করে আরও বলেন, নতুন বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া থাকলেও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা কোনোভাবেই ব্যাহত হবে না। বরং আমরা চেষ্টা করছি আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম পরিচালনার, যাতে ভর্তিচ্ছুরা নতুন যাত্রার শুরুতেই ইতিবাচক অভিজ্ঞতা পান।

তবে বিশ্ববিদ্যালয় কাঠামোর প্রস্তুতির অংশ হিসেবে এবারের ভর্তি পরীক্ষায় আসন সংখ্যায় পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। কর্তৃপক্ষ বলছে, সার্বিক বাস্তবতা বিবেচনায় আসন সংখ্যা নির্ধারণ করা হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি