খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পাসপোর্টে ভেরিফিকেশন বাতিলে রেকর্ড সেবা

ভেরিফিকেশন ছাড়া মিলছে দ্রুত পাসপোর্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫, ১:০৫ অপরাহ্ণ
পাসপোর্টে ভেরিফিকেশন বাতিলে রেকর্ড সেবা

পাসপোর্ট প্রক্রিয়ায় পুলিশ ভেরিফিকেশন বাধ্যবাধকতা তুলে দেওয়ার পর অভাবনীয় অগ্রগতি হয়েছে পাসপোর্ট বিতরণে। চলতি বছরের মার্চ থেকে মে—এই তিন মাসে পাসপোর্ট অধিদপ্তর ইস্যু করেছে ৯ লাখ ৩২ হাজার ৮৬টি পাসপোর্ট, যা দেশের ইতিহাসে এক যুগান্তকারী সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

পাসপোর্ট অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মার্চে ২ লাখ ৫৭ হাজার ৫৩টি, এপ্রিলে ৩ লাখ ২২ হাজার ১৩০টি এবং মে মাসে ৩ লাখ ৫২ হাজার ৪২৪টি পাসপোর্ট ইস্যু করা হয়েছে। এই গতি আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুত ও কার্যকর।

২১ ফেব্রুয়ারি পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া বাতিলের সময় দেশে ১ লাখ ৬৯ হাজার ১৩৮টি পাসপোর্ট আবেদন ঝুলে ছিল। তবে নতুন নীতির ফলে সেসব আবেদনকারীরাও দ্রুত তাদের পাসপোর্ট হাতে পেয়েছেন।

পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নূরুল আনোয়ার জানান, এখন আবেদনকারীরা নির্ধারিত সময়ের মধ্যেই পাসপোর্ট পাচ্ছেন। ভেরিফিকেশনজনিত সময়ক্ষেপণ বাদ পড়ায় পুরো প্রক্রিয়াই অনেক দ্রুততর হয়েছে।

সরেজমিনে পাসপোর্ট অফিসে গিয়ে জানা গেছে, সেবাপ্রত্যাশীরা এই পরিবর্তনে সন্তুষ্ট। একজন বলেন, “আগে দালাল ধরতে হতো, ঘুষ দিতে হতো, এখন সরকারের নির্ধারিত ফি দিলেই ১০ দিনের মধ্যে পাসপোর্ট হাতে পাচ্ছি। এটা যেন স্বপ্নের মতো।”

অন্য এক গ্রাহক জানান, “ছবি ও আঙুলের ছাপ দেওয়ার সময় কিছুক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে, বাকিটা সব অটোমেটেড। ১৫ মিনিট লাইনে দাঁড়ানো কোনো ব্যাপার না, আগে যেখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো।”

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও কলামিস্ট ড. কুদরাত-ই খুদা মন্তব্য করেন, “পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিল নাগরিক অধিকার প্রতিষ্ঠার পথে এক বড় পদক্ষেপ।”

পাসপোর্ট অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “পুলিশ ভেরিফিকেশন থাকায় আগে সময়মতো পাসপোর্ট ডেলিভারি দেওয়া কঠিন হতো। এতে অনেকেই পাসপোর্ট অফিসকে দায়ী করতেন। এখন সুপার এক্সপ্রেস সার্ভিসে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে।”

১৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ স্বাক্ষরিত এক পরিপত্রে জানানো হয়, এখন থেকে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ভিত্তিতেই পাসপোর্ট দেওয়া হবে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও অনলাইনে যাচাইকৃত জন্মনিবন্ধনের ভিত্তিতে পাসপোর্ট ইস্যু করা হবে। পুনঃইস্যুর ক্ষেত্রেও এনআইডির সঙ্গে থাকা তথ্য যাচাই করলেই তা যথেষ্ট হবে।

১৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসক সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, “পাসপোর্ট পেতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না। জন্মসনদ বা এনআইডির মতোই এটি নাগরিকের অধিকার।”

এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে সরকারের সেবায় গতিশীলতা ও সাধারণ মানুষের ভোগান্তি কমেছে বলে মত সংশ্লিষ্টদের।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি