মেট্রোরেল চলাচল বন্ধ আজ
আজ মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকলেও ঈদের পরদিন রোববার (৮ জুন) সকাল ৮টা থেকে ট্রেন চলবে ৩০ মিনিট বিরতিতে (হেডওয়ে)। এরপর সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী।
উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গত বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হয়েছে টানা ১০ দিনের সরকারি ছুটি। এই ছুটি প্রযোজ্য হয়েছে সচিবালয়সহ সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে।
এর আগে ঈদুল ফিতর উপলক্ষ্যেও টানা ৯ দিনের ছুটি দেওয়া হয়েছিল। তবে কোরবানির ঈদে এবার ছুটি আরও বেড়ে দাঁড়িয়েছে ১০ দিনে।






আপনার মতামত লিখুন