খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কোরবানির পশুর হাট

১০ লাখ টাকার গরুর ক্রেতা নেই গাবতলী হাটে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ
১০ লাখ টাকার গরুর ক্রেতা নেই গাবতলী হাটে

শেষ মুহূর্তে রাজধানীর গাবতলীর পশুর হাটে কোরবানির পশু বেচাকেনা চলছে। হাটে ছোট ও মাঝারি আকারের গরু বেশি বিক্রি হতে দেখা গেছে। তবে বড় গরু নিয়ে হতাশা ব্যাপারী ও খামারিদের। কাঙ্ক্ষিত ক্রেতা না পাওয়ায় খরচ আর পরিশ্রমের লোকসানে গরু নিয়ে বাড়িতে ফিরতে হবে তাদের।

কুষ্টিয়ার খাজানগর থেকে ৭টি বড় গরু নিয়ে হাটে এসেছেন ব্যবসায়ী নওয়াব আলী। তিনদিনে গরু বিক্রি করেছেন দুটি। বাকি গরু নিয়ে কী করবেন তা নিয়ে হতাশ তিনি। নওয়াব আলী বলেন, যে দুইটা বিক্রি করছি তা দিয়ে খরচ ওঠাতো দূরের কথা লস দিয়ে বাড়ি যেতে হবে। একটা গরুর দাম ১৫ লাখ টাকা। এক কাস্টমার ৮ লাখ বলছে। কোনো রকম গায়ে গায়ে আসলে ছেড়ে দিতাম। লসেতো বিক্রি করা যায় না। না বিক্রি করাও লস। আসা-যাওয়ার খরচ নিয়ে বাড়ি যেতে পারব না।

মেহেরপুরের গরুর ব্যাপারী খলিলু রহমান হতাশার সঙ্গে বলেন, বড় গরু হাটে এনে মনে হয় অপরাধ করে ফেলেছি। কোনো ক্রেতা নেই। সবাই ছোট গরু কেনে। এই দেশে কি ১০ লাখ টাকার গরু কেনার লোক নাই!

আজ (শুক্রবার) সকালে গাবতলী পশুর হাটে গিয়ে দেখা যায়, দলে দলে ক্রেতারা হাটে আসছেন। শেষ সময়ে কোরবারির পশু কিনতে কারও কারও সঙ্গে পরিবারের নারী ও শিশু সদস্যরাও রয়েছেন। হাটের সামনের রাস্তায় ক্রেতাদের ভিড়ে যানজটও দেখা গেছে।

হাটের ভেতরে গিয়ে দেখা যায়, ক্রেতারা ঘুরে ঘুরে কোরবানির পশু দেখছেন, পছন্দ করছেন। কোনো গরু কিংবা খাসি পছন্দ হলে বিক্রেতার কাছে দাম জানতে চাইছেন, দামাদামি করছেন। বনিবনা হলে কিনে নিচ্ছেন। কেউ কেউ আবার দাম শুনেই এগিয়ে যাচ্ছেন পরের গরু দেখতে।

মেহেরপুর থেকে তিনটি গরু নিয়ে এই বাজারে দুই দিন আগে আসেন মোহাম্মদ রমজান আলী। পাঁচ লাখ টাকায় একটি গরু বিক্রি করেছেন তিনি। তার ভাষ্য মতে, বিক্রি হওয়া গরুতে তার লাভ থাকছে ৫০ হাজার টাকা। শেষ অবদি বাকি গরু বিক্রি না হলে লোকসান দিয়ে বাড়িতে ফিরতে হবে।

হাট থেকে ছোট আকারের একটি গরু নিয়ে বের হচ্ছেন হাবিবুর রহমান। তিনি জানান, ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে কিনলাম। ঘণ্টাখানেক হাটে ঘোরার পর কাঙ্ক্ষিত গরু পেয়েছি। ভাবছি একটা পিকআপে করে নিয়ে যাব, কিন্তু অল্প একটু জায়গা যেতে তিন হাজার চায়। তাই কষ্ট হলেও হেঁটে রওনা হলাম।

হাটের দক্ষিণ কিনারায় তিনটি শাহিওয়াল আর চারটি ফ্রিজিয়ান (সংকর) প্রজাতের গরু নিয়ে দাঁড়িয়ে আছেন এক ব্যবসায়ী। গরুর দাম জানতে চাইলে বিরক্তি প্রকাশ করে জানতে চায় কিনবেন? ১০ লাখ টাকা দিয়ে নিয়ে যান। ইদ্রিস নামের এ ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, সপ্তাহের ব্যবধানে মাত্র তিনটি গরু বিক্রি করতে পেরেছেন। বাকি গরু বিক্রি করতে না পারায় হতাশ তিনি।

ইদ্রিস বলেন, লাভতো দূরের কথা যদি খরচটা উঠতো গরু ছেড়ে দিতাম। কিন্তু টাকাওয়ালা লোকেরা মনে হয় সবাই হারিয়ে গেছে। মানুষের কাছে কী টাকা নেই, নাকি ভয়ে কেউ বড় গরু কিনতে সাহস পাচ্ছে না সেটাই বুঝতে পারছি না।

গাবতলী পশুর হাটের দুই নং হাসিল ঘরের দায়িত্বে থাকা জাকিরুল আলম বলেন, আজকে এখনো হাট জমা শুরু হয়নি। বৃহস্পতিবার যথেষ্ঠ কোরবারির পশু বিক্রি হয়েছে। আজকে বেলা বাড়লে হবে। ছোট ও মাঝারি গরু বিক্রি বেশি হয়। বড় গরুর হাসিল খুবই কম। শতকরা এক দুইটা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি