খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নিজেদের যুদ্ধ বিমান হারানোর কথা স্বীকার করেছে ভারত

ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান অনীল চৌহান এই তথ্য নিশ্চিত করেছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫, ৯:৪৪ অপরাহ্ণ
নিজেদের যুদ্ধ বিমান হারানোর কথা স্বীকার করেছে ভারত

ভারতীয় সেনাবাহিনী প্রথমবারের মতো স্বীকার করেছে পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতের সময় গত মাসে নিজেদের যুদ্ধবিমান হারানোর কথা । তবে সংঘাতে ঠিক কতটি যুদ্ধবিমান হারিয়েছে ভারত সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানায়নি ভারতীয় সামরিক বাহিনী।

শনিবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান অনীল চৌহান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘‘যুদ্ধবিমান ভূপাতিত হওয়াটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। বরং কেন সেগুলো ভূপাতিত হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ।

সিঙ্গাপুরে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের আয়োজনে আন্তঃসরকারি নিরাপত্তা সম্মেলনের শাংরি-লা ডায়ালগের ফাঁকে ব্লুমবার্গকে স্বাক্ষাৎকার দিয়েছেন অনীল চৌহান। সাক্ষাৎকারে আনিল চৌহান পাকিস্তানের ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিকে ‘‘একেবারে ভুল’’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, ‘‘কেন এসব যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, কী ধরনের ভুল হয়েছে—সেটাই গুরুত্বপূর্ণ। সংখ্যা গুরুত্বপূর্ণ নয়।’’ ভারতীয় এই সামরিক কর্মকর্তা বলেন, ভালো দিক হলো আমরা আমাদের কৌশলগত ভুল বুঝতে পেরেছি, সংশোধন করেছি এবং দু’দিন পর আবার আমাদের সকল যুদ্ধবিমান ব্যবহার করে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি।

ব্লুমবার্গ বলেছে, পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে প্রথমবারের মতো স্বীকার করেছে ভারতীয় সামরিক বাহিনী। ভারতের ‘‘অপারেশন সিঁদুরের’’ পর ইসলামাবাদ দাবি করেছিল, তারা ভারতীয় একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যার মধ্যে ফরাসি যুদ্ধবিমান রাফালও ছিল।

পাকিস্তানের এই দাবি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে প্রথম। কারণ ২০০৪ সালে ফরাসি নৌবাহিনী ও ২০০৬ সালে ফরাসি বিমানবাহিনীতে যুক্ত হওয়ার পর রাফাল যুদ্ধক্ষেত্রে ভূপাতিত হওয়ার কোনও স্বীকৃত ঘটনা আগে প্রকাশ্যে আসেনি।

প্রতিবেশী দুই দেশের চলমান পরিস্থিতিতে ফরাসি এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাও পাকিস্তানের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার দাবির বিষয়টিও মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছেন। রাফালের উৎপাদনকারী দেশ ফ্রান্সের শীর্ষ ওই গোয়েন্দা কর্মকর্তার বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ওই ফরাসি কর্মকর্তা সিএনএনকে বলেন, পাকিস্তান রাতারাতি একাধিক রাফাল ভূপাতিত করেছে কি না, তা খতিয়ে দেখছে ফরাসি কর্তৃপক্ষ।

সূত্র: ব্লুমবার্গ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি