বিএনপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২ জুন বিএনপিকে আলোচনা সভায় অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৩১ মে) রাজধানীতে কৃষকদলের আয়োজিত আলোচনা সভায় তিনি এই তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রধান উপদেষ্টা বিএনপিকে আলোচনায় ডাকেছেন। আনুষ্ঠানিকতার ঘাটতি নেই, কিন্তু বাস্তব অগ্রগতি নেই। আসল কাজের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।”
তিনি অভিযোগ করেন, “সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত—এটি জনগণের দাবি। যদি ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে সরকারের উচিত তা যুক্তিসহ ব্যাখ্যা দেওয়া।”
সরকারি মহল বিএনপিকে উদ্দেশ্য করে নেতিবাচক মন্তব্য করছে বলেও অভিযোগ করেন তিনি। “যারা নির্বাচন চায় না, তারা বিএনপি নেতাদের বিদেশি শক্তির এজেন্ট ও দেশবিরোধী বলে অপবাদ দিচ্ছে। ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া নেতাকর্মীদের এইভাবে হেয় করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের কৌশলে জাতিকে বিভক্ত করে একটি গোষ্ঠী সামাজিক বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে।”






আপনার মতামত লিখুন