খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ট্যুরিস্ট ভিসায় গিয়ে ভিক্ষা করার দায়ে দুবাইয়ে ৪১ জনকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৯:২৩ অপরাহ্ণ
ট্যুরিস্ট ভিসায় গিয়ে ভিক্ষা করার দায়ে দুবাইয়ে ৪১ জনকে গ্রেফতার

ট্যুরিস্ট ভিসায় গিয়ে ভিক্ষা করার দায়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা তথ্যে অভিযান চাালিয়ে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত চক্রটির সদস্যদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের থেকে উদ্ধার করা হয় ৬০ হাজার দিরহাম। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৫ লাখ টাকার সমান। 

পুলিশ জানিয়েছে, আটক সবাই আরবীয় জাতির মানুষ। তারা একটি হোটেলে থেকে ভিক্ষাবৃত্তি করছিল। হোটেলটিকে নিজেদের ঘাঁটি বানিয়েছিল চক্রটি।

এই ভিক্ষুক চক্রটিকে ধরতে ‘তজবিহ’ নামে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের কাছে ফোন করে একজন গোপন তথ্য জানান যে, কিছু লোক তজবিহ বিক্রির আড়ালে বিভিন্ন জায়গায় ভিক্ষা করছে।

এরপর পুলিশের সদস্যরা নজরদারি শুরু করেন। তারা ওই আরব লোকদের গতিবিধি পর্যবেক্ষণে রাখা শুরু করেন। যারমধ্যে তিনজনকে তারা তজবিহ বিক্রি করতে দেখেন। তারাই তজবিহ বিক্রির আড়ালে ভিক্ষা করছিলেন। ওই তিনজনকে ঘটনাস্থলে আটক করা হয়।

আটক ৪১ জন ও তাদের কাছ থেকে উদ্ধার করা অর্থ ও অন্যান্য জিনিসপত্র।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন তারা একটি বিশাল চক্রের অংশ। এরপর হোটেল কর্তৃপক্ষের সহায়তায় একই দেশের ২৮ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরের দিন হোটেল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আরও ১০ জনকে আটক করা হয়। ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করার পর তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

ইসলাম ধর্মে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ভিক্ষাকে নিরুৎসাহিত করেছেন। আরব দেশগুলোতে তাই ভিক্ষাবিরোধী অভিযান চালাতে দেখা যায়।

সূত্র: গালফ নিউজ

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি