খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জুলাইয়ের ঐক্য বিনষ্টের জন্য কিছু মানুষের গাদ্দারী দায়ীঃ ঢাবি শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ
জুলাইয়ের ঐক্য বিনষ্টের জন্য কিছু মানুষের গাদ্দারী দায়ীঃ ঢাবি শিবির সভাপতি

ইসলামি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি এস এম ফরহাদ বলেছেন, কিছু মানুষের গাদ্দারির কারণে জুলাইয়ের ঐক্য বিনষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, ঐক্য ধরে রাখার জন্য আমরা সবগুলো ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছি।

শনিবার (২৪ মে) বিকেল চারটায় ঢাবির সূর্যসেন হল ক্যাফেটেরিয়ার সামনে শিক্ষার্থীদের জন্য ঠান্ডা পানির মেশিন স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ঢাবির শিবির সভাপতি বলেন, আমরা এই তীব্র গরমে শিক্ষার্থীদের ঠান্ডা পানির চাহিদার কথা বিবেচনা করে ঢাবির প্রতিটি হলে কয়েকটি করে ঠান্ডা পানির মেশিন স্থাপনের প্রক্রিয়া শুরু করেছি। ইতোমধ্যেই আমরা বেশ কিছু হলে তা স্থাপন করেছি। অবশিষ্ট হলগুলোতে আজকের মধ্যে পৌঁছে যাবে।

তিনি বলেন, প্রত্যেকটা হলেই কয়েকটা ভবন রয়েছে। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ভবনে কমপক্ষে একটা করে ওয়াটার ডিসপেনসার স্থাপন করতে। এছাড়াও আইবিএ হোস্টেলসহ আরো কিছু হোস্টেল রয়েছে। সেগুলোতেও আমাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ওয়াটার ডিসপেনসার পৌঁছে যাবে।

ঢাবি শিবির সভাপতি জানান, মোট পনেরো লাখ টাকা ব্যয়ে ৬০টির অধিক ঠান্ডা পানির মেশিন স্থাপন করা হবে। পরবর্তীতে এগুলোর কোনও যন্ত্রাংশ নষ্ট হলে সেটা ঠিক করার ব্যয়ভারও শিবির বহন করবে।

ডাকসুর দাবিতে অনশনরতদের বিষয়ে শিবিরের অবস্থান কি এমন প্রশ্নের জবাবে ফরহাদ বলেন, তাদের অনশনের প্রতি আমাদের পূর্ণ সংহতি রয়েছে। ইতোমধ্যেই আমাদের টিম গিয়ে তাদের সঙ্গে সংহতি জানিয়ে এসেছে। আমরা আশা করবো ঈদের ছুটির পূর্বেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুর তফসিল ঘোষণা করবেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি