৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি
৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য কর্মকর্তা-কর্মচারীরা অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং পল্লী বিদ্যুৎ বোর্ড (আরইবি) চেয়ারম্যানের অপসারণসহ ৭ দফা দাবিতে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) রাহাত হোসেন, উপ মহাব্যবস্থাপ ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলাম, ডিজিএম আসাদুজ্জামান ভুঁইয়া, এজিএম ও এন্ডএম আব্দুল হাকিম, এজিএম মনির হোসেন, জুনিয়র ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান প্রমুখ।
সংবাদ সম্মেলনে ৭ দফা দাবি তুলে ধরেন সমিতির নেতারা। দাবিগুলো হলো-
খ) এক ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের মাধ্যমে আরইবি-পবিস একীভূতকরণ অথবা দেশের অন্য বিতরণ সংস্থার ন্যায় পুনর্গঠন।
গ) মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক এবং পৌষ্য কর্মীদের চাকরি নিয়মিতকরণ।
ঘ) মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল।
ঙ) গ্রাহক সেবার স্বার্থে লাইনক্রুসহ সকল হয়রানি ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিল এবং বরখাস্ত ও সংযুক্ত কর্মীদের অবিলম্বে পদায়ন।
চ) জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের আন্তর্জাতিক নিয়মানুযায়ী নির্দিষ্ট কর্মঘন্টা/শিফটিং ডিউটি বাস্তবায়নের জন্য অতিদ্রুত জনবলের ঘাটতি পূরণ করতে হবে।
ছ) পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্র্বতীকালীন বোর্ড গঠন করে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম পরিচালিত করতে হবে।






আপনার মতামত লিখুন