নারী নির্যাতন মামলায় গায়ক নোবেল গ্রেপ্তার
নারী নির্যাতনের অভিযোগে জনপ্রিয় গায়ক মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ইডেন কলেজের শিক্ষার্থী। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (OCC) পাঠানো হয়েছে প্রয়োজনীয় সেবা ও সহায়তার জন্য।
এর আগেও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনায় ছিলেন এই গায়ক। ২০২৩ সালে প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা (ডিবি) পুলিশ।






আপনার মতামত লিখুন