খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

আসন্ন নির্বাচনে অংশ নিতে প্রস্তুত ১৯ হাজার প্রবাসী ভোটার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫, ১:১৪ অপরাহ্ণ
আসন্ন নির্বাচনে অংশ নিতে প্রস্তুত ১৯ হাজার প্রবাসী ভোটার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরাও যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে সাতটি দেশে অবস্থিত দূতাবাসগুলোর মাধ্যমে ১৯ হাজারের বেশি প্রবাসীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আরও প্রায় সমপরিমাণ আবেদন তদন্তাধীন রয়েছে।

সোমবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর। তিনি জানান, “প্রবাসীদের ভোটার তালিকাভুক্তি কার্যক্রম চলমান। এ পর্যন্ত সাতটি দেশ থেকে আসা ১৯ হাজার ২৮৬টি আবেদন অনুমোদন পেয়েছে। এর মধ্যে ১১ হাজার ১২৩ জন ইতোমধ্যেই জাতীয় পরিচয়পত্র পেয়েছেন।”

দেশভিত্তিক আবেদন ও অনুমোদনের হালনাগাদ চিত্র:

দেশ আবেদন সংখ্যা অনুমোদিত ভোটার
সংযুক্ত আরব আমিরাত ১৯,১৯৭টি ১০,৬২৭টি
যুক্তরাজ্য ৮,৫২৯টি ৩,০৯৯টি
ইতালি ৬,৩৭২টি ১,৮৪৪টি
সৌদি আরব ৩,৫৫৪টি ১,০৭৪টি
কুয়েত ৩,৮৭২টি ১,০৩৮টি
কাতার ২,৮৩২টি ৯৪৪টি
মালয়েশিয়া ৯৪৮টি ২৬০টি

মোট পরিসংখ্যান (১৭ মে পর্যন্ত):

  • মোট আবেদন: ৪৫,১৮৪ জন
  • বায়োমেট্রিক সম্পন্ন: ২৮,৯২৬ জন
  • বাতিল আবেদন: ৩,৫৬৩টি
  • তদন্তাধীন: ২১,৮৮৯টি

প্রয়োজনীয় কাগজপত্র ও প্রক্রিয়া:

প্রবাসীদের ভোটার হতে হলে নিম্নলিখিত চারটি তথ্য বাধ্যতামূলকভাবে জমা দিতে হয়:

  • অনলাইনে পূরণকৃত আবেদন ফরম (ফরম-২(ক))
  • বৈধ বাংলাদেশি পাসপোর্ট
  • জন্ম নিবন্ধনের কপি
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি

প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত নথিও জমা দিতে হয়, যেমন: শিক্ষা সনদ, পিতা-মাতার এনআইডি, দ্বৈত নাগরিকত্ব সনদ, বাসা ভাড়ার চুক্তিপত্র ইত্যাদি।

কার্যক্রম বিস্তারের পরিকল্পনা:

নির্বাচন কমিশন ৪০টি দেশে প্রবাসীদের ভোটার করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। বর্তমানে ৯টি দেশে এই কার্যক্রম চালু রয়েছে এবং চলতি বছর ডিসেম্বরের মধ্যে আরও ১০-১২টি দেশে এটি শুরু করার পরিকল্পনা রয়েছে।

পটভূমি ও পুনরায় শুরুর উদ্যোগ:

২০১৯ সালে তৎকালীন কমিশন বিদেশে এনআইডি সরবরাহের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্য, আমিরাত, মালয়েশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর ও মালদ্বীপে এ কার্যক্রম শুরু হয়। করোনার কারণে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত থাকলেও, বর্তমান কমিশন (নাসির কমিশন) দায়িত্ব নিয়ে ২০২২ সাল থেকে পুনরায় তৎপরতা শুরু করে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি