খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

এনবিআরে আন্দোলনে মুখ থুবড়ে পড়েছে রাজস্ব আদায়, আগামীকালও কলম বিরতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ণ
এনবিআরে আন্দোলনে মুখ থুবড়ে পড়েছে রাজস্ব আদায়, আগামীকালও কলম বিরতি

জাতীয় রাজস্ব বোর্ডে আগামীকাল রোববারও কলম বিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এনবিআর বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে দেশের কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তরে এবং (এনবিআর) প্রধান কার্যালয়ে এই কলম বিরতি চলবে। এতে মুখ থুবড়ে পড়েছে রাজস্ব আদায় কার্যক্রম। 

আজ (১৭ মে) সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত তৃতীয় দিনের মতো কলম বিরতি কর্মসূচি শেষে এমন ঘোষণা দিয়েছে সংস্কার ঐক্য পরিষদ।

রোববার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ছয় ঘণ্টা কলম বিরতি চলবে। পূর্বের মতোই আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

আজকের পাঁচ ঘণ্টার কলম বিরতি কর্মসূচিতে সব প্রতিষ্ঠানের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। ঐক্য পরিষদের দাবি, এনবিআর বিলুপ্ত করে যে রাজস্ব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে, তা বাস্তবভিত্তিক নয় এবং এতে হাজারো কর্মকর্তা-কর্মচারীর মতামতের প্রতিফলন ঘটেনি। এমনকি সংস্কার কমিটির চূড়ান্ত সুপারিশগুলো এখনও গোপন রাখা হয়েছে, যা অগ্রহণযোগ্য এবং এতে রাজস্ব ব্যবস্থায় সংকট সৃষ্টির আশঙ্কা রয়েছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, আজকের কর্মসূচিতে অংশগ্রহণকারী সবাইকে কৃতজ্ঞতা জানানো হচ্ছে। পাশাপাশি যৌক্তিক দাবির বিষয়ে গণমাধ্যম, সুশীল সমাজ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়। তবে এ কর্মসূচির কারণে করদাতা ও সেবাপ্রার্থীদের যে সাময়িক ভোগান্তি হয়েছে, সে জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পরিষদ। তারা জানিয়েছে, আন্দোলন সফল হলে কর্মীরা অতিরিক্ত সময় দিয়ে অনিষ্পন্ন কাজ দ্রুত সম্পন্ন করবেন।

এনবিআরসহ দেশের বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যানুসারে জানা যায়, সকাল ১০টা থেকেই অফিস যথারীতি শুরু হলেও সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে কর্মকর্তা-কর্মচারী অফিস উপস্থিত ছিলেন। সব ধরনের কাজ বন্ধ ছিল। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি কার্যক্রম এবং এনবিআরের জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির আওতা বহির্ভূত ছিল।

এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা জানান, গতকাল কতিপয় বহিরাগত অনুপ্রবেশ করানোর মাধ্যমে আমাদের আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টাকে আমরা তীব্র নিন্দা জানাই। সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের অনির্বাচিত নির্বাহী কমিটিকে অবৈধ ও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। অপরদিকে, বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির প্রায় সব সদস্য পদত্যাগ করায় এটিও অকার্যকর হয়ে পড়েছে। সুতরাং এই দুই অ্যাসোসিয়েশন এখন আর এই দুই ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের প্রতিনিধিত্ব করে না। এমতাবস্থায়, বিলুপ্ত ও অকার্যকর এই দুই কমিটির নামে যে কোনো বক্তৃতা, বিবৃতি ব্যক্তিগত বলে গণ্য হবে।

তারা আরও বলেন, সরকারের সঙ্গে আলোচনা করে আমরা এই অচলাবস্থার নিরসন চাই। আশা করছি প্রধান উপদেষ্টার সানুগ্রহ নির্দেশনায় সরকার আমাদের সঙ্গে আলোচনার জন্য বসবেন। আলোচনার দরজা আমাদের পক্ষ থেকে সবসময়ই খোলা ছিল, আছে এবং থাকবে।

এর আগে বুধবার ও বৃহস্পতিবার কলম বিরতি পালন করে এনবিআরের আওতাধীন সব অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

গত ১২ মে রাতে অধ্যাদেশটি জারি করা হয়েছে। খসড়া অধ্যাদেশ জারির পর থেকেই আন্দোলন শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু সরকার তাদের মতামত উপেক্ষা করেই প্রায় অপরিবর্তিত খসড়ার ভিত্তিতে চূড়ান্ত অধ্যাদেশ জারি করেছে। নতুন অধ্যাদেশ জারির ফলে দীর্ঘদিনের রাজস্ব সংস্থা এনবিআর কার্যত বিলুপ্ত হলো। এখন থেকে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’— এই দুই ভাগে পরিচালিত হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি