খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

‘২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার দায় সরকার নেবে না’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ
‘২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার দায় সরকার নেবে না’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার দায় সরকার নেবে না বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই কর্তৃক আয়োজিত গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, আগে ১৬৭ জন সাংবাদিকের এক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছিল। তবে সেটি একটি ভুল ছিল বলে স্বীকার করে নতুন নীতিমালা করা হয়েছে। নতুন নীতিমালা সাংবাদিক-বান্ধব এবং সহজ করা হয়েছে। এখন এক্রিডিটেশন কার্ড পেতে বিদেশে গেলে সরকারের অনুমতি নেওয়া বা সরকারের প্রশংসা করার প্রয়োজন নেই। খুব শিগগিরই এক্রিডিটেশন কার্ড দেওয়া শুরু হবে। যারা জার্নালিস্ট তারাই পাবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আগে ছাত্রলীগের কিছু সদস্য এক্রিডিটেশন কার্ড নিয়ে কাজ করতেন। এমনকি এমপিদের কাছেও সাংবাদিকের কার্ড থাকত। এই কার্ড সচিবালয়ে ঢোকা সহজ করত। এখন শুধুমাত্র কর্মরত সাংবাদিকরা এই কার্ড পাবেন, যাতে স্বচ্ছতা নিশ্চিত হয়।

প্রেস সচিব বলেন, ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে ডেইলি স্টারে রিপোর্ট করা হয়েছে। আমরা ওয়েলকাম করি- এটা নিয়ে আরও রিপোর্ট করা উচিত। কিন্তু আমাদের কথা হচ্ছে, এই মামলাগুলো কারা কারা করলেন? এটি কি সরকার করিয়েছে? সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়নি। এই মামলাগুলো সরকার করেনি। সরকার কাউকে হয়রানি বা গ্রেপ্তার করছে না। অনেক সাংবাদিক তাদের কাজ যথাযথভাবে করছেন। আশা করছি, খুব দ্রুত এই অধ্যায় শেষ হবে।

তিনি বলেন, গত নয় মাসে গণমাধ্যমে অভূতপূর্ব স্বাধীনতা বিরাজ করছে। কিছু ক্ষেত্রে সাংবাদিকরা চাকরি হারিয়েছেন, তবে সেটি গণমাধ্যমের মালিকদের নিজস্ব সিদ্ধান্ত ছিল। সরকার থেকে কোনো চাপ দেওয়া হয়নি।

প্রেস সচিব আরও বলেন, একজন সাংবাদিকের আসল পরিচয় সাংবাদিকতাই হওয়া উচিত, রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় নয়। এটা যদি না হয় তাহলে সামাজিক যোগাযোগমাধ্যমে আপনার দেওয়া মতামত ভুল হলে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন আপনার প্রতি অন্যদের বিশ্বাসের জায়গা নষ্ট হবে।

তিনি বলেন, সত্যিকার অর্থে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হবে। অতীতের ফ্যাসিস্ট শাসনের নেতিবাচক চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। সাংবাদিকতার অধিকার যারা নষ্ট করেছেন, তাদের তা স্বীকার করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি