জাপান যেতে আগ্রহীরা আবেদন করুন এখনই, শেষ তারিখ ২৫ মে
Oplus_131072
মঙ্গলবার (১৩ মে) বোয়েসেলের উপমহাব্যবস্থাপক (উন্নয়ন ও গবেষণা) মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাপানে কেয়ার গিভার পেশাটি একটি সম্ভাবনাময় খাত এবং এতে দক্ষ কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী পাঠাতে চায় বোয়েসেল।
নিবন্ধনের প্রাথমিক শর্তাবলি:
- জাপানিজ ভাষা দক্ষতার সনদ থাকতে হবে (JLPT N4 বা JFT-Basic)
- নার্সিং কেয়ার স্কিল টেস্টে উত্তীর্ণ হতে হবে
- প্রার্থীকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে
- বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর
- পুরুষ ও নারী উভয়েই আবেদন করতে পারবেন
- হালনাগাদ পাসপোর্ট থাকতে হবে
- সব সনদ ও সিভি একত্রে স্ক্যান করে ১ এমবির মধ্যে একটি PDF ফাইল তৈরি করে অনলাইনে আপলোড করতে হবে
অনলাইন নিবন্ধনের লিংক:
https://brms.boesl.gov.bd






আপনার মতামত লিখুন