ভারতের হামলায় পাকিস্তানে ১১ সেনা নিহত : ইসলামাবাদ
পাকিস্তানে ভারতের সাম্প্রতিক হামলায় তাদের ১১ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৮ জন। এছাড়া ভারতের ‘অপারেশন সিন্দুরের’ আঘাতে সাত নারী ও ১৫ শিশুসহ ৪০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারান।
ভারতের ‘অপারেশন সিন্দুরে’ পাকিস্তানে ১১ সেনা ও ৪০ বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭৮ জন। ১০ মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
ভারতের সাম্প্রতিক সামরিক অভিযানে পাকিস্তানের অন্তত ১১ সেনা সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭৮ জন। একই সঙ্গে ‘অপারেশন সিন্দুরে’র আঘাতে প্রাণ হারিয়েছেন সাত নারী ও ১৫ শিশুসহ মোট ৪০ জন বেসামরিক নাগরিক। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সোমবার এই তথ্য জানিয়েছে।
ভারতের ‘অপারেশন সিন্দুরে’ পাকিস্তানে ১১ সেনা ও ৪০ বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭৮ জন। ১০ মে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান সেনাবাহিনীর শহীদদের মধ্যে রয়েছেন নায়েক আবদুল রেহমান, ল্যান্স নায়েক দিলাওয়ার খান, ল্যান্স নায়েক ইকরামুল্লা, নায়েক ওয়াকার খালিদ, সিপাহী মুহাম্মদ আদিল আকবর এবং সিপাহী নিসার।
অন্যদিকে, পাকিস্তান বিমান বাহিনীর যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে রয়েছেন স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ, চিফ টেকনিশিয়ান আওরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নাজিব, কর্পোরাল টেকনিশিয়ান ফারুক এবং সিনিয়র টেকনিশিয়ান মুবাশির।
বিবৃতিতে বলা হয়েছে, ‘শহীদদের মহৎ আত্মত্যাগ সাহস, নিষ্ঠা এবং অটল দেশপ্রেমের এক স্থায়ী প্রতীক। যা জাতির স্মৃতিতে চিরকাল খোদাই করা থাকবে।’
উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হলে ভারত পাকিস্তানকে দায়ী করে সামরিক হামলা চালায়। এর পাল্টা জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ চালায়।
চারদিনের সংঘাতের পর ১০ মে (শনিবার) দু’দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
📚 সূত্র: ডন






আপনার মতামত লিখুন