হামলায় পাকিস্তানের ৪০ সেনা নিহত হয়েছেঃ ভারত
সামপ্রতিক যুদ্ধে ভারতের হামলায় পাকিস্তানের ৩৫-৪০ জন সেনা নিহত হয়েছে। শনিবার (১১ মে) এমন তথ্য জানিয়েছেন দেশটির মিলিটারি অপারেশন্সের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল রাজিভ ঘাই।
ভারতীয় সেনাবাহিনীর এ কর্মকর্তা জানিয়েছেন, ৭ আগস্ট তারা যেসব মিসাইল হামলা চালিয়েছেন সেখানে তাদের লক্ষ্য ছিল ‘শুধুই সন্ত্রাসীদের অবকাঠামো’। ওইদিন তারা পাকিস্তানি বেসামরিক বা সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে কোনো হামলা চালাননি। তিনি বলেন, “৭ মে আমাদের লক্ষ্য ছিল সন্ত্রাসী এবং তাদের অবকাঠামো। অন্য কোনো কিছু নয়। বিশেষ করে বেসামরিক পাকিস্তানি ও পাকিস্তানের সেনাদের কোনো অবকাঠামোতে হামলা চালাইনি। কিন্তু ৭ মে সন্ধায় পাকিস্তান আমাদের ওপর ড্রোন হামলা চালায়। যা আমাদের বেসামরিক এবং সামরিক স্থান লক্ষ্য করে পাঠানো হয়। তবে এসব ড্রোন সফলভাবে আটকে দেওয়া হয়েছিল। মোট তিনটি ড্রোন আঘাত হানতে পেরেছিল। কিন্তু এগুলোর ক্ষয়ক্ষতি ছিল স্বল্প।”
সূত্র: এনডিটিভি






আপনার মতামত লিখুন