মাধ্যমিক বিদ্যালয়ে ১৯ দিনের ছুটি শুরু হবে ১ জুন থেকে
দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে আগামী ১ জুন থেকে। ঈদের এই ছুটির সঙ্গে যুক্ত হবে গ্রীষ্মকালীন অবকাশের ছুটিও। ফলে স্কুলগুলোতে ছুটি হবে টানা ১৯ দিন, যা শেষ হবে ১৯ জুন।
ঈদুল আজহা উপলক্ষ্যে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে ও ২৪ মে শনিবার— সাপ্তাহিক ছুটির দিন হলেও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে বন্ধ থাকবে ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত।






আপনার মতামত লিখুন