খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সিইও কাজিম উদ্দিনের হাত ধরে অনন্য উচ্চতায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫, ১:০০ অপরাহ্ণ
সিইও কাজিম উদ্দিনের হাত ধরে অনন্য উচ্চতায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

দেশের বীমা খাতের অতিপরিচিত নাম ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি। ১৯৮৫ সালে বেসরকারী খাতে প্রথম জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে ব্যবসা শুরু করে প্রতিষ্ঠানটি। কোম্পানীটির কার্যক্রমের শুরুর এক বছর পর ১৯৮৭ সালে এজেন্ট হিসেবে কাজ শুরু করেন মোঃ কাজিম উদ্দিন।

সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে কোম্পানীর বিভিন্ন দায়িত্ব পালনের মধ্য দিয়ে নিজেকে গড়ে তোলেন দক্ষ লিডার হিসেবে। তার সেই দক্ষতা, সততা আর নিষ্ঠা তাকে সাফল্যের শীর্ষে নিয়ে যায়। এর অংশ হিসেবে ২০২০ সালের জুনে কোম্পানীর পরিচালনা পর্ষদ কাজিম উদ্দিনকে মুখ্য নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব দেয়।

খাত সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানির এই সিদ্ধান্তই ন্যাশনাল লাইফকে আজ শীর্ষ জীবন বীমা কোম্পানীতে পরিণত করেছে।

কোম্পানীর গত কয়েক বছরের ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা ও নানা অর্জনের তথ্য বিশ্লেষণ করে এর সত্যতাও মিলেছে।

তথ্য বিশ্লেষণে জানাযায়, ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৪ বছরে যেখানে কোম্পানীর লাইফ ফান্ড ছিল ৩ হাজার ৬০০ কোটি টাকা, মাত্র কয়েক বছরের ব্যবধানে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানীর লাইফ ফান্ড হয়েছে ৬ হাজার ২৯ কোটি টাকা। শুধু লাইফ ফান্ডই নয়, দাবি পরিশোধেও চমক দেখিয়েছে ন্যাশনাল লাইফ। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানী ১১ হাজার ৪১৮ কোটি টাকার বীমা দাবী পরিশোধ করেছে। শুধু ২০২৪ সালেই দাবী পরিশোধ করেছে ১২০৫ কোটি টাকা। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দাবী পরিশোধ করেছে ৩২৯ কোটি টাকা।

কাজিম উদ্দিনের নেতৃত্বে বীমা বিক্রিতেও ঈর্ষণীয় অবস্থানে চলে গেছে ন্যাশনাল লাইফ। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত প্রায় ৭২ লাখ পলিসি বিক্রি করেছে। কোম্পানীর সর্বমোট বিনিয়োগ ৫ হাজার ৭০৪ কোটি টাকা আর মোট সম্পদ দাঁড়িয়েছে ৬ হাজার ৭৬৮ কোটি টাকা।

ইতিবাচক ব্যবসা, গ্রাহকের আস্থা অর্জন ও সময়মতো দাবি পরিশোধ করায় কাজিম উদ্দিনের হাত ধরে ন্যাশনাল লাইফ দেশি-বিদেশি বিভিন্ন পুরস্কার পেয়েছে।

কাজিম উদ্দিন মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেওয়ার পর থেকে ন্যাশনাল লাইফ দেশ ও আন্তর্জাতিক পর্যায় থেকে অন্তত ২৫টি প্রেস্টিজিয়াস পুরস্কার অর্জন করেছে। এরমধ্যে দেশ থেকে পেয়েছে ১৪টি পুরস্কার।

সেগুলো হলো- ৮ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২০; ৯ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২১; ১০ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২২; ১১ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৩; ১২ তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২১; ১৩ তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২২; ১৪ তম আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২৩; ২৩ তম আইসিএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২২; ২৪ তম আইসিএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২৩; এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩; শীর্ষ করদাতার সম্মাননা (২০২১-২০২২) অর্থবছর; শীর্ষ করদাতার সম্মাননা (২০২২-২০২৩) অর্থবছর; বীমা দাবী পরিশোধে জাতীয় সম্মাননা-২০২৩ এবং বীমা দাবী পরিশোধে জাতীয় সম্মাননা-২০২৪।

এছাড়াও কাজিম উদ্দিনের হাত ধরে আন্তর্জাতিক পর্যায় থেকে ন্যাশনাল লাইফ পেয়েছে ১১টি পুরস্কার।

সেগুলো হলো- সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১; সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২; সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩; সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্টস (সাফা) অ্যাওয়ার্ড-২০২২; সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্টস (সাফা) অ্যাওয়ার্ড-২০২৩; ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড-২০২১; ইমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড-২০২২; প্রেস্টিজ অ্যাওয়ার্ড, ইংল্যান্ড; কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩; সিএমও এশিয়া ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড-২০২২ এবং এশিয়া’স বেষ্ট কোম্পানি অব দি ইয়ার অ্যাওয়ার্ড-২০২২ বার্কশায়ার মিডিয়া, আমেরিকা।
খাত সংশ্লিষ্টরা বলছেন, কাজিম উদ্দিন মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেওয়ার পর গত কয়েক বছরে ন্যাশনাল লাইফের যত অর্জন তা সত্যিকার অর্থেই ঈর্ষণীয়। এই মুহূর্তে বীমা খাতে তার বিকল্প মুখ্য নির্বাহী তিনি নিজেই।

জানা গেছে, কাজিম উদ্দিন বীমা শিল্পে একজন দক্ষ, অভিজ্ঞ ব্যক্তিত্ব ও অন্যতম সংগঠক। তিনি বীমা বিষয়ে দেশ-বিদেশে বহু প্রশিক্ষণ ও সেমিনারে অংশ গ্রহণ করেছেন। এ সুবাধে তিনি যুক্তরাজ্য, জাপান, থাইল্যান্ড, কোরিয়া, সিঙ্গাপুর, আরবআমিরাত ও ভারতসহ বহু দেশ ভ্রমণ করেছেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি