খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বিজয়ী’র উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয় সম্পদ- তানিয়া খান
জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৬:১০ অপরাহ্ণ
বিজয়ী’র উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

চাঁদপুরে শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (২৮শে এপ্রিল) বিকালে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার নিয়মিত সমাজ সেবা মূলক কার্যক্রমের অংশ হিসেবে হুইল চেয়ার বিতরণ করা হয়।

চাঁদপুর পুরাণবাজারের ২নং ওয়ার্ডের বাসিন্দা ফারহানা জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধি। যার সময় কাটে সারাক্ষণ ঘরে বসেই। বাহিরে আলো বাতাস থেকে বঞ্চিত। তার বাবা একজন নৌকা চালক। পারিবারিক চাহিদা মিটিয়ে আদরের মেয়ের জন্য আলাদা কিছু করার সামর্থ না থাকায় হুইল চেয়ার কিনতে পারছিলনা। বাবার এই আক্ষেপের কথা লোক মুখে শুনতে পায় বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। খবর শুনেই হুইল চেয়ার নিয়ে ফারহানার বাড়িতে হাজির হন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক।

এ সময় তানিয়া ইশতিয়াক বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

সমাজের বিত্তবানদের প্রতি আমি আহ্বান জানাই, তারা যেন সাহায্যে এগিয়ে আসেন। তিনি আরো বলেন, বিজয়ী আমাদের ব্যক্তিগত ও শ্বশুর বাড়ির পারিবারিক অর্থায়ানে সব সময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দরিদ্র ও দুস্থদের সহায়তায় আমরা বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতায় আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ চাঁদপুর গড়তে চাই।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান, টিম বিজয়ীর ভলেনটিয়ার বর্ষা আক্তার, রুবাইয়া আক্তার, নাসরিন আক্তারসহ এলাকার সুধীজন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি