ভারত-পাকিস্তান উত্তেজনায় ভারতের পাশে থাকার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা দিয়েছেন মার্কিন গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। শুক্রবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তুলসী বলেছেন, হিন্দুদের হত্যাকারী ভয়াবহ ইসলামপন্থী সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করছে। খবর এনডিটিভির। বার্তায় কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জন পর্যটকের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
দিল্লির প্রতি ওয়াশিংটনের পুরো সমর্থন আছে উল্লেখ করে মার্কিন গোয়েন্দাপ্রধান মোদিকে উদ্দেশ করে বলেছেন, জঘন্য এই হামলার জন্য দায়ীদের খুঁজে বের করতে আমরা আপনার সঙ্গে আছি এবং আপনাকে সমর্থন করছি।
এদিকে কাশ্মীরে হামলার পর এর দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামের একটি জঙ্গি সংগঠন। সংগঠনটি পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা। ধারণা করা হয়, টিআরএফ এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সমর্থন আছে।






আপনার মতামত লিখুন