খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

১৩২ বছরের ইতিহাসে প্রথম

বিনাভোটে জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্যরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১২:২২ অপরাহ্ণ
বিনাভোটে জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্যরা

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২১ পদে বিজয়ী হতে যাচ্ছেন বিএনপি ও জামায়াত সমর্থিত আইনজীবীরা।  শুক্রবার (১১ এপ্রিল) শেষ দিন পর্যন্ত প্রত্যেক পদের বিপরীতে একজন করে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এদিন যাচাই-বাছাইয়ে তাদের প্রত্যেকের মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার (১২ এপ্রিল) ভোট ছাড়াই সব প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে। যেটি সমিতির ১৩২ বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা বলে জানিয়েছেন আইনজীবীরা।

তফসিল ঘোষণার পর বিএনপি-জামায়াত সমর্থিত ছাড়া আওয়ামী লীগ এমনকি এলডিপি সমর্থিত কোনো আইনজীবীকেও মনোনয়ন ফরম সংগ্রহ করার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল। মনোনয়ন ফরম প্রদানকালে ব্যাপক হট্টগোল এবং ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে এতে কর্ণপাত করেননি সংশ্লিষ্টরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ভাগাভাগিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতিসহ মোট ১৪টি পায় বিএনপি সমর্থিত আইনজীবীরা। সহ-সভাপতি, সহ সাধারণ সম্পাদকসহ ৭টি পদ পায় জামায়াত সমর্থিত আইনজীবীরা।

ভোট ছাড়া এবার আইনজীবী সমিতির সভাপতি পদে আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক পদে হাসান আলী চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদে কাজী মো. সিরু এবং সহ-সভাপতি পদে আলমগীর মোহাম্মদ ইউনুস নির্বাচিত হতে যাচ্ছেন। সহ-সম্পাদক পদে ফজলুল বারী, অর্থ সম্পাদক পদে আনোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক পদে তৌহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে আবদুল জব্বার, সাংস্কৃতিক সম্পাদক পদে আশরাফী বিনতে মোতালেব এবং ক্রীড়া সম্পাদক পদে মঞ্জুর হোসেন নির্বাচিত হচ্ছেন। এছাড়া সদস্য পদে আহসান উল্লাহ, আসমা খানম, বিবি ফাতেমা, মেজবাহ উল আলম, রায়হানুল ওয়াজেদ চৌধুরী, রাহিলা গুলশান শাহেদ হোসেন, হেলাল উদ্দিন, রোবায়তুল করিম ও মোহাম্মদ মোরশেদ ও সাজ্জাদ কামরুল  হোসেন নির্বাচিত হতে যাচ্ছেন।

এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) জেলা আইনজীবী সমিতির  তফসিল ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল। এদিন মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েন বিএনপি ও জামায়াতপন্থি ছাড়া অন্যান্য আইনজীবীরা।

এলডিপি সমর্থিত আইনজীবী ও সভাপতি পদে নির্বাচন করতে ইচ্ছুক প্রার্থী ও শাহাদাত হোসেন বলেন, আমি বর্তমানে জননিরাপত্তা ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর। বৃহস্পতিবার আমি ফরম নিতে গেলে সেখানে থাকা একদল লোক আমাকে ধাক্কা দিয়ে তারা বের করে দেয়। তারা ২১টি পদে ২১টি ফরম বিক্রি করেছে। বাধা দেওয়ার সময় তারা বলেছে ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনে অংশ নিতে দেবে না। আমি তো ফ্যাসিবাদের দোসর না। আমি একজন পিপি হয়ে ফরম নিতে পারিনি। সমিতির ইতিহাসে এরকম কোনো নজির নেই।

আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন বলেন, আমরা ১৬ বছর ক্ষমতায় ছিলাম। এসময়ে বিএনপিপন্থি আইনজীবীরা সভাপতি-সাধারণ সম্পাদকসহ নানা পদে বিজয়ী হয়েছেন। এখানে দলীয় বিষয় নিয়ে বিরোধ কখনো ছিল না। এখন দেখি তাদের চক্ষুলজ্জাও নেই।

এর আগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) আওয়ামীপন্থি আইনজীবী সভাপতি প্রার্থী আবদুর রশিদ, সাধারণ সম্পাদক প্রার্থী ফখরুদ্দিন চৌধুরীসহ চারজন সই করে লিখিত অভিযোগ জমা দেন আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির আহ্বায়ক মকবুল কাদের চৌধুরীর কাছে।

সার্বিক বিষয়ে মুখ্য নির্বাচনী কর্মকর্তা তারিক আহমেদ বলেন, প্রত্যেক পদের বিপরীতে একজন করে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। যাচাই-বাছাই করে এগুলো সঠিক পাওয়া গেছে। শনিবার আনুষ্ঠানিকভাবে তাদের বিজয়ী ঘোষণা করা হবে।

জানা গেছে, ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর গত ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তার আগেই ৪ ফেব্রুয়ারি নির্বাচন পরিচালনায় গঠন করা কমিটির মুখ্য নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ সোলায়মানসহ পাঁচ কর্মকর্তা একযোগে পদত্যাগ করেন। নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটে।

১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে পাঁচ সদস্যের অ্যাডহক কমিটি গঠিত হয়। এর দুই মাসের মাথায় ১৬ এপ্রিল জেলা আইনজীবী সমিতির ভোট হওয়ার কথা ছিল। কিন্তু প্রত্যেক পদের বিপরীতে একজন করে প্রার্থী হওয়ায় এখন আর ভোট হবে না।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টায় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারের রায় ঘোষণা করায়, সে দিক থেকে আমি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আরেকজন আসামি স্বপ্নাকে বেকসুর খালাস দিয়েছেন। মাত্র রায় ঘোষিত হলো আমি স্যারের (অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। রায়ের বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তী সময়ে আমার করণীয় ও সিদ্ধান্ত আমি আপনাদের জানাব।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যা নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টা ৩৬ মিনিটে এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা শুরু হয়। টানা দুই ঘন্টাব্যাপী রায় ঘোষণা করা হয়।

শীর্ষ সংবাদ:
সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন