খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নতুন পাঁচটি রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন ইসিতে

আওয়ামী লিগ, আমজনতার দল, নতুন বাংলা, সম্মিলিত ইসলামী ঐক্যজোট ও গণতান্ত্রিক নাগরিক শক্তি আবেদন করেছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১২:১৩ অপরাহ্ণ
নতুন পাঁচটি রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন ইসিতে

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য ৫টি দলের নামে আবেদন করেছে। ইসির গণবিজ্ঞপ্তি অনুযায়ী চলাতি মাসের ২০ এপ্রিল পর্যন্ত নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন করা যাবে। এখন পর্যন্ত আওয়ামী লিগ, আমজনতার দল, নতুন বাংলা, সম্মিলিত ইসলামী ঐক্যজোট ও গণতান্ত্রিক নাগরিক শক্তির নামে চিঠি এসেছে ইসিতে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দল নিবন্ধনে আগ্রহীদের আবেদন আহ্বান করলেও তেমন সাড়া নেই। এক মাস পার হলেও মাত্র পাঁচটি দল আবেদন করেছে। আবেদনের সময় রয়েছে মাত্রা ৮ দিন। তবে নিবন্ধন আবেদন ইসির কাছ থেকে অতিরিক্ত সময় চাইবে এনসিপি।

নির্বাচন কমিশন বলছে, ২০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করে সার্বিক বিষয় বিবেচনা করে কমিশন পরবর্তী পদক্ষেপ নেবে। আলোচনায় থাকা নতুন দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এখনও আবেদন করেনি। দলটির পক্ষ থেকে নিবন্ধন আবেদনের সময় বাড়াতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হবে। জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতি নিয়ে ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি।

এইরমধ্যে একটি রিটের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ক্ষেত্রে দল নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট। এরপরই মূলত ভাটা পড়ে নিবন্ধন আগ্রহীদের। গণবিজ্ঞপ্তি জারির দু’সপ্তাহের মাথায় ২৫ মার্চ ‘আওয়ামী লিগ’ নামে একটি দলের নিবন্ধন আবেদন প্রথম পান বলে জানান ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ।

আমজনতার দল, নতুন বাংলা, সম্মিলিত ইসলামী ঐক্যজোট, গণতান্ত্রিক নাগরিক শক্তি- এ চারটি দল আবেদন করেছে নির্বাচন কমিশনে। হাতে গোনা কয়েকটি দল আবেদন ডেসপাসে জমা দিলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বৃহস্পতিবার পর্যন্ত তা পৌঁছায়নি।

ইসি সচিবালয়ের নিবন্ধন আবেদন দেখভালের দায়িত্বে থাকা নির্বাচনী সহায়তা ও সমন্বয় শাখার কর্মকর্তারা জানান, একটি দলের আবেদন রয়েছে, ডেসপাসে দু’য়েকটা আসতে পারে। পূর্ণাঙ্গ তথ্য এখনও তাদের কাছে আসেনি।

সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনেও ৯৮টি আবেদন পড়েছিল। এ পর্যন্ত ৫৫টি দলকে নিবন্ধন দেওয়া হয় চার সংসদ নির্বাচনে। বাতিল হওয়া ৫টি বাদে বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রয়েছে ৫০টি দল।

সংসদ নির্বাচনে ভোটে অংশ নিতে ২০০৭-২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধন প্রথা চালুর পর নতুন ও পুরনো দলগুলো বেশ আড়ম্বর করেই আবেদন করে আসছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি