খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকি মেনে নেয়া হবে নাঃ চীন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৮:৩৩ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকি মেনে নেয়া হবে নাঃ চীন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্র শুল্ক হুমকি অব্যাহত রাখলে চীন তা মেনে নেবে না। বৃহস্পতিবার এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, “চীনের জনগণের ন্যায্য অধিকার হরণ করলে – চীন চুপচাপ বসে থাকবে না। যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টা জনগণের সমর্থন পাবে না, এবং ব্যর্থতায় শেষ হবে।”

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও কঠোরভাবে জানিয়েছে, “বাণিজ্যযুদ্ধে কোনো পক্ষই বিজয়ী হয় না। চাপ, হুমকি ও ব্ল্যাকমেইল—এসব চীনের সঙ্গে সম্পর্ক গড়ার সঠিক পথ নয়,” বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়ংচিয়ান।

তিনি জানান, যদি যুক্তরাষ্ট্র নিজের অবস্থানে অনড় থাকে, তাহলে চীনও শেষ পর্যন্ত প্রতিক্রিয়া জানাবে। তবে আলোচনার দরজা খোলা রয়েছে, তবে তা হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। শেষ পর্যন্ত লড়াই চলবে।

বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধকে কেন্দ্র করে চীন বারবার জানিয়ে এসেছে, তারা “শেষ পর্যন্ত লড়াই করবে।”

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (পূর্বতন টুইটার) ১৯৫৩ সালে কোরিয়ান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাবেক চীনা নেতা মাও সেতুং-এর একটি জ্বালাময়ী ভাষণের ভিডিও শেয়ার করে লেখেন, “আমরা উসকানিকে ভয় পাই না। কখনো পিছু হটব না।”

চীন ও যুক্তরাষ্ট্রের এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের সঙ্গে সমাধানে পৌঁছানো সম্ভব, তবে দেশটি এখনো জানে না কীভাবে এগোতে হবে।

এদিকে, যুক্তরাষ্ট্র প্রথমে ভিয়েতনাম, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশের সঙ্গে বাণিজ্য আলোচনায় অগ্রাধিকার দেবে বলে ট্রাম্পের কর্মকর্তারা জানিয়েছেন।

উল্লেখ্য, এই বাণিজ্য উত্তেজনার প্রতিক্রিয়ায়— চীন ইউরোপীয় ইউনিয়ন ও মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য জোরদারে আলোচনা করেছে। তবে অস্ট্রেলিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক মোকাবিলায় যৌথভাবে কাজ করার জন্য চীনের প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি