নিজের হাতে আইন তুলে নিবেন নাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আইন নিজের হাতে তুলে না নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই আইন প্রয়োগ করবেন। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে কোনো ধরনের স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হচ্ছে না। যে অন্যায় করবে তাকেই আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন উপদেষ্টা।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি প্রসঙ্গে তিনি বলেন, যে যা-ই বলুন আমরা রমজানে লক্ষ্য করেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে।
পুলিশ হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা ছিনিয়ে নেয়া আসামি উদ্ধারে সক্ষম হয়েছি। তবে এ ব্যাপারে সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা প্রয়োজন। অনেক সময় অ্যাকশন নিতে বিলম্ব হয়, কারণ আমরা পুলিশের যানবাহন সংকটসহ অনেক চাহিদা এখনো পূরণ করতে পারিনি।
অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, আমাদের প্রত্যাশা অনুযায়ী অস্ত্র উদ্ধার হয়নি, তবে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।






আপনার মতামত লিখুন