খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল, পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৪:৩৪ অপরাহ্ণ
এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল, পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিটেক (এসএসসি) ও সমমান পরীক্ষা সারা দেশে বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে একযোগে শুরু হচ্ছে। এবার মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, এরমধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন, ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি, প্রতিষ্ঠান সংখ্যা ১৮ হাজার ৮৪টি।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী ৩ লাখ ৮১ হাজার ১১৯জন; এর মধ্যে ছাত্র ১ লাখ ৭৮ হাজার ৫৬ জন এবং ছাত্রী ২ লাখ ৩ হাজার ৬৩ জন। রাজশাহী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন; এর মধ্যে ছাত্র ৯৪ হাজার ৬১০ জন এবং ছাত্রী ৮৭ হাজার ২৯৪ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন; এর মধ্যে ছাত্র ৭০ হাজার ১৫০ জন এবং ছাত্রী ৯৯ হাজার ৫৩০ জন। যশোর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৪১ হাজার ৬৪ জন; এর মধ্যে ছাত্র ৬৯ হাজার ৮৫ জন এবং ছাত্রী ৭১ হাজার ৯৭৯ জন।

চট্টগ্রাম বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৪০ হাজার ৬২৮ জন; এর মধ্যে ছাত্র ৬১ হাজার ৬২৯ জন এবং ছাত্রী ৭৮ হাজার ৯৯৯ জন। বরিশাল বোর্ডে মোট পরীক্ষার্থী ৮৪ হাজার ১৮ জন; এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ১৬০ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৮৫৮ জন। সিলেট বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ২ হাজার ৮৭২ জন; এর মধ্যে ছাত্র ৪২ হাজার ৫৩ জন এবং ছাত্রী ৬০ হাজার ৮১৯ জন।

দিনাজপুর বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৮২ হাজার ৪১০ জন; এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৭০ জন এবং ছাত্রী ৮৯ হাজার ৭৪০ জন। ময়মনসিংহ বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ৬ হাজার ৪৪৭ জন; এর মধ্যে ছাত্র ৫৪ হাজার ১২৫ জন এবং ছাত্রী ৫২ হাজার ৩২২ জন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন, ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন, এরমধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন। তত্ত্বীয় এই পরীক্ষা শেষ হবে ১৩ মে। আর ব্যাবহারিক পরীক্ষা ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষা চলাকালে পরীক্ষার দিনগুলোতে দেশব্যাপী শিক্ষা বোর্ডগুলোর তথ্য সংগ্রহ ও সমন্বয়ের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষে তথ্য পাঠাতে ফোন, মোবাইল নম্বরে কিংবা ইমেইলে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। ফোন ও মোবাইল নম্বর- ০২-২২৩৩৫৬৭৮০, ০১৭৭৭৭০৭৭০৫, ০১৭৪৯৯৩৪৪১২। ই-মেইল: examcontrolroom@moedu.gov.bd।

কন্টোলরুমের দায়িত্বে ২৪ জন কর্মকর্তা নিয়োজিত থাকবেন বলেও জানানো হয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি