খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বাংলাদেশ অবস্থানরত নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৬:১৫ অপরাহ্ণ
বাংলাদেশ অবস্থানরত নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে মার্কিন দূতাবাস

বাংলাদেশ অবস্থানরত নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। রাজধানী ঢাকাসহ সারাদেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ ও মিছিলের প্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়। দূতাবাসের ফেসবুক পেজে নাগরিকদেরকে নিরাপত্তা সংক্রান্ত কিছু পরামর্শও দেওয়া হয়েছে।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর  হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোমবার (৭ এপ্রিল) সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করে নানা সংগঠন। রাজধানীর বারিধারায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে এবং আশপাশের এলাকায়ও একাধিক কর্মসূচি পালিত হয়েছে। তবে সকাল থেকেই পুলিশ যথেষ্ট সতর্ক ছিল। এছাড়া সেনাসদস্যরা দূতাবাসের সামনে অবস্থান নিয়ে মানবপ্রাচীর তৈরি করেন। বিক্ষোভকে ঘিরে মার্কিন দূতাবাসসহ গুলাশান এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী এবং পুলিশের পাশাপাশি বিজিবি, এপিবিএন, এসবি, সিআইডি, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরাও সক্রিয় ছিল।

উদ্ভূত পরিস্থিতিতে দুপুরের পর যুক্তরাষ্ট্র দূতাবাসের সেবাসমূহ সীমিত করা হয়। পাশাপাশি নিজ দেশের নাগরিকদেরকে তাদের নিজ নিজ নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা, যে কোনো ধরনের বিক্ষোভ ও বড় সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। নাগরিকদের দেওয়া অন্যান্য পরামর্শের মধ্যে রয়েছে-সংশ্লিষ্ট এলাকা, ভিড় ও যে কোনো কর্মসূচি এড়িয়ে চলা; স্থানীয় গণমাধ্যম থেকে পরিস্থিতির খবরাখবর সম্পর্কে হালনাগাদ থাকা এবং জরুরী যোগাযোগের প্রয়োজনে পর্যাপ্ত চার্জসহ একটি মোবাইল ফোন সঙ্গে রাখা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি