খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কুকুরের কারণে হত্যা রহস্য উন্মোচন!

বনানী থেকে কেরানীগঞ্জ: কীভাবে ঘটলো এই নৃশংস হত্যাকাণ্ড? তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৭:১৩ পূর্বাহ্ণ
কুকুরের কারণে হত্যা রহস্য উন্মোচন!

নিহত যুবকের নাম সবুজ।ছবি : সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে সড়কের পাশে দুটি ফলের কার্টুনের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রথমে মাথাবিহীন এই লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, কিন্তু পরে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। নিহত যুবকের নাম সবুজ, তিনি সাভার থানার যাদুরচর গ্রামের ইউনুস মোল্লার ছেলে। নিহতের মামা মহসিন তার লাশ শনাক্ত করেছেন।

ঘটনা ঘটেছে শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে, কেরানীগঞ্জের মেদেনীমণ্ডল খানবাড়ি এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশে। নিহত সবুজ বনানী একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন এবং বৃহস্পতিবার (৩ এপ্রিল) থেকে নিখোঁজ ছিলেন। তার পরিবারের পক্ষ থেকে সাভার থানায় নিখোঁজ ডায়েরি করা হয়, এবং শুক্রবার সকাল থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয় একটি কুকুর পলিথিনে মোড়ানো একটি খণ্ড টানাটানি করতে দেখে, এবং এতে মানবদেহের অংশ দেখতে পায়। তৎক্ষণাৎ স্থানীয়রা ৯৯৯-এ কল করে পুলিশকে জানায়। পুলিশ ও গোয়েন্দা সংস্থার টিম ঘটনাস্থলে পৌঁছে পলিথিন খুলে মানবদেহের অংশগুলো পর্যবেক্ষণ করে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান জানিয়েছেন, সিআইডি ও পিবিআইয়ের বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ এবং পরবর্তী কার্যক্রম শুরু করেছে। এই ঘটনায় তদন্ত চলছে এবং আরো তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

নিহত যুবকের পরিবার শোকাহত, এবং স্থানীয়রা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করছে।
স্বদেশ /আজাদ

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি