খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

রাজধানীর বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা: তিন অভিযুক্ত গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৩:২৫ অপরাহ্ণ
রাজধানীর বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা: তিন অভিযুক্ত গ্রেফতার!

ছবি:সংগৃহীত

ঢাকার বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্তা ও মারধরের ঘটনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশান (২৫), মো. রাইসুল ইসলাম (২১) এবং মো. কাউসার হোসেন (২১)।

র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া জানান, বুধবার (২ এপ্রিল) রাতে বনশ্রীতে নারীকে হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি র‍্যাবের নজরে আসে। এরপর দ্রুত ছায়া তদন্ত শুরু করা হয় এবং রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহারের অভিযুক্তদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব সদর দফতর, গোয়েন্দা শাখা এবং র‍্যাব-৩ এর একাধিক টিম অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে বুধবার রাতেই তাদের গ্রেফতার করা হয়।

প্রধান অভিযুক্ত জিশানকে রামপুরার মেরাদিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রমনা থানার বেইলি রোড এলাকা থেকে রাইসুল এবং শ্যামপুর থানার গেন্ডারিয়া এলাকা থেকে কাউসারকে গ্রেফতার করা হয়। তাদের রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বুধবার রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে বনশ্রী ই-ব্লকের ৩ নম্বর রোডের এক জুসের দোকানে ওই নারী, তার ছোট ভাই ও বন্ধু অবস্থান করছিলেন। এ সময় এক ব্যক্তি বারবার ওই নারীর দিকে তাকাচ্ছিল। বিষয়টি জানতে চাইলে ওই ব্যক্তি উত্তেজিত হয়ে চিৎকার শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে তারা দোকান থেকে বের হয়ে আসেন। এরপর অভিযুক্ত জিশান এবং তার সহযোগীরা তাদের পথরোধ করে। ভুক্তভোগী নারীর ছোট ভাই প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। বাধা দিতে গেলে ওই নারী সাংবাদিককে পেছন থেকে টেনে হেনস্তা করা হয়। তার শরীরে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয় এবং শ্লীলতাহানি করা হয়। বন্ধুকে ভিডিও করতে দেখে তাকেও মারধর করে অভিযুক্তরা। এক পর্যায়ে ধর্ষণের হুমকি দেয় এবং বলে, ‘হ্যাঁ, দেখ রেপ করেছি।’

ভুক্তভোগী জানান, তিনি অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের লক্ষ্যে মামলা করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

স্বদেশ আজাদ

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি