খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মার্কিন রণতরীতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সিরিজ হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৯:০৯ অপরাহ্ণ
মার্কিন রণতরীতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সিরিজ হামলা

গত ২৪ ঘণ্টায় লোহিত সাগরের উত্তরাঞ্চলে মার্কিন এই রণতরী ও এর বহরে থাকা জাহাজে বুধবার ভোরের দিকে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। লোহিত সাগরে মার্কিন সামরিক বাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানকে লক্ষ্য করে অন্তত তিন বার হামলা হয়েছে।

হুথিদের পরিচালিত আল-মাশিরাহ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছে, একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হুথির সামরিক শাখার সদস্যরা মার্কিন রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানে হামলা চালিয়েছেন। মার্কিন রণতরীর বহর লক্ষ্য অন্তত তিন বার এই হামলা চালানো হয়েছে।

তিনি বলেছেন, ‘‘এই অঞ্চলে আমেরিকান শত্রুদের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্রমবর্ধমান গতিতে আমাদের হামলা কার্যক্রম অব্যাহত থাকবে। গাজার বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম থামবে না।’’

তবে লোহিত সাগরে ইউএসএস হ্যারি ট্রুম্যানে হুথিদের হামলার বিষয়ে মার্কিন নৌবাহিনী এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

মঙ্গলবার ইয়েমেনে হুথিদের গণমাধ্যম ও স্থানীয় বাসিন্দারা বলেছেন, ইয়েমেনের পশ্চিমাঞ্চলের হুদাইদাহর মানসুরিয়া জেলায় একটি পানি প্রকল্পে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর এই হামলায় সেখানে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া হামলায় প্রকল্পের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজায় অধিক পরিমাণে মানবিক সহায়তাবাহী গাড়িবহর প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত ইসরায়েল-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজ ও মার্কিন রণতরীর বহরে হামলা চলবে বলে হুমকি দেয় হুথি বিদ্রোহীরা। পরে এই হুমকির জবাবে গত ১৫ মার্চ থেকে ইয়েমেনের বিভিন্ন প্রান্তের হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করে মার্কিন সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর থেকে লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে পাল্টা হামলা চালায় হুথিরা। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত হুথিদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

সূত্র: সিনহুয়া।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি