খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

দেশের সবচেয়ে বড় ঈদের জামাতের জন্য প্রস্তুত গোর-এ-শহীদ বড় ময়দান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ণ
দেশের সবচেয়ে বড় ঈদের জামাতের জন্য প্রস্তুত গোর-এ-শহীদ বড় ময়দান

সাড়ে ২২ একর জমির ঈদগাহে ঈদের নামাজ ঈদের দিন সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। প্রতিবছরই দূর-দূরান্ত থেকে হাজারো মুসল্লি এখানে ঈদের জামাতে অংশ নিতে আসেন। এ বছরও লক্ষাধিক মুসল্লি একত্রিত হয়ে এই ময়দানে নামাজ আদায় করবেন। ঈদুল ফিতরের জামাতের জন্য দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দান সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে।

ঈদ জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জামাতের আয়োজন করতে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

ঈদগাহ মাঠের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে মিনারের সংস্কার, রং করা, ধোয়া-মুছা, মাটি ভরাট, শতাধিক মাইক স্থাপন, ওয়াস টাওয়ার, পুলিশ কন্ট্রোল রুম, ওজুখানা, অস্থায়ী টয়লেটসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এছাড়া, ১৭টি প্রবেশ গেটসহ একাধিক সহায়ক কাজও শেষ করা হয়েছে।

দিনাজপুর পৌর প্রশাসক বিয়াজুল ইসলাম জানান, মাঠের বিভিন্ন জায়গায় আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণের জন্য টাওয়ার স্থাপন করা হয়েছে। এছাড়া, স্টেশন ক্লাব, সার্কিট হাউজ, শিশু একাডেমি এবং জেলা গণগ্রন্থাগারে যানবাহনের পার্কিং ব্যবস্থা করা হয়েছে। ঈদগাহ মাঠে প্রবেশের জন্য ১৭টি তোরণ নির্মিত হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে।

দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ জানান, ঈদের জামাতের জন্য পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদগাহ মাঠের চারপাশে মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের তল্লাশির ব্যবস্থা থাকবে এবং মাঠে সাদা পোশাকে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সদস্যরা উপস্থিত থাকবেন। মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে ৪টি বড় পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়েছে।

জেলা প্রশাসক রফিকুল ইসলাম জানান, জেলা প্রশাসন, পৌরসভা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলে ঈদগাহের মিনার সংস্কার এবং মাঠের পরিচর্যা কাজ সম্পন্ন করেছে। রংপুর বিভাগের আটটি জেলার মুসল্লিরা এখানে ঈদের নামাজ আদায় করতে আসবেন।

প্রসঙ্গত, ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। তবে, ২০১৫ সালে মিনারটি নির্মাণ করা হয় মোগল স্থাপত্য শৈলীতে। মিনারের উচ্চতা ৫৫ ফুট, ৫২টি গম্বুজ এবং ৩২টি খিলান রয়েছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি