সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর রবিবার পালিত হবে

রিয়াদ, ২৯ মার্চ ২০২৫: সৌদি আরবের রয়্যাল কোর্ট শনিবার ঘোষণা করেছে যে দেশটির সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ মার্চ ২০২৫, রবিবার, ১৪৪৬ হিজরির ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে নির্ধারিত হয়েছে। সৌদি গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের বিভিন্ন স্থানে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর এই ঘোষণা আসে, যা পবিত্র রমজানের সমাপ্তি এবং শাওয়াল মাসের সূচনার নির্দেশনা দেয়।
ঈদুল ফিতর উপলক্ষে রবিবার সকালে সৌদি আরবের মসজিদগুলোতে বিশেষ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরপর পরিবার ও সমাজের সঙ্গে আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপন করা হবে।
বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোর মতো সৌদি আরবেও ঈদুল ফিতর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে।স্বদেশ/ আজাদ






আপনার মতামত লিখুন