খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের জন্য নির্বাচন চাপিয়ে দেয়া হচ্ছেঃ নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ২:৪০ অপরাহ্ণ
ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের জন্য নির্বাচন চাপিয়ে দেয়া হচ্ছেঃ নাহিদ ইসলাম

ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের জন্য নানা ধরনের পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য সংস্কার ও বিচার ছাড়াই নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে। 

বুধবার (২৬ মার্চ) সকাল ৮টা ৪৫ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে নাহিদ ইসলাম বীর শহীদের শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদদের আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা পেয়েছি। এই বাংলাদেশের মানুষ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে স্বাধীনতা অর্জনের জন্য ও অধিকারের জন্য। সেই দেশবিরোধী সংগ্রাম থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং এর ধারাবাহিকতায় আমাদের ২০২৪-এর গণঅভ্যুত্থান। আমরা মনে করি, আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বারবার যেটা বেহাত হয়েছে, বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে। সামনের দিনগুলোতে যাতে আমাদের জনগণকে আর রক্ত দিতে না হয়—এমনটাই আমাদের প্রত্যাশা আজকের দিনে।

তিনি বলেন, আমরা যে গণতন্ত্র, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের জন্য লড়াই করেছি যুগ যুগ ধরে এবং ২০২৪ সালেও আমাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে লড়াই করতে হয়েছে, গণঅভ্যুত্থান করতে হয়েছে। আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে সেগুলো আবার সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে। যেখানে মানুষের ন্যায়বিচার নিশ্চিত হবে এবং মানুষকে বারবার নামতে হবে না রক্ত দিতে।

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা মনে করি, ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই ৭১-এর যে স্পিরিট সেটা পুনরুজ্জীবিত হয়েছে। সেটা ৫৪ বছরে অর্জিত হতে পারেনি বিধায় একটা ফ্যাসিজম ১৫ বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল। ফলে ৭১-এ যে সাম্যের কথা বলা হয়েছিল ২৪-এ কিন্তু আমরা সেই বৈষম্যহীন সমাজের কথাই বলছি। ফলে যারা এটাকে পরস্পরবিরোধী বা মুখোমুখি করে দাঁড় করাচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ এবং আমরা মনে করি ২৪-এর গণঅভ্যুত্থানকে, ছাত্রজনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। নতুন তরুণরা যারা নেমে এসেছে,  নতুন সময়ের এই বার্তা তারা ধারণ করতে পারছে না।

জাতীয় নাগরিক পার্টির দাবি প্রসঙ্গে তিনি বলেন, বিচার ও সংস্কার এবং গণ পরিষদ নির্বাচন। আমরা মনে করি সেই পথে গেলেই জাতির একটি উত্তরণ ঘটবে গণতন্ত্রের পথে। সংস্কার এবং বিচারবিহীন যদি নির্বাচন দেওয়া হয় এবং কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই নির্বাচন চাপিয়ে দেওয়া হয় নির্বাচন ছাড়া তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি পুরোনো সংবিধান, বন্দোবস্ত এবং ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি, ২৪-এর গণঅভ্যুত্থান, ৭১-এর যে সংগ্রাম এবং ৪৭-এর যে আজাদির লড়াই—এই সবকিছুর মধ্য দিয়ে আমরা যে স্বাধীন, সার্বভৌম, মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র পেতে চেয়েছিলাম তার একটি সুযোগ ও সম্ভাবনা আমাদের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, আমরা ক্ষমতার লোভে এবং কেবল ক্ষমতায় যাওয়ার জন্যই সেই সব সম্ভাবনাকে নষ্ট করে না দিই। আমরা দেখতে পাচ্ছি, ক্ষমতায় যাওয়ার জন্য সংস্কার ও বিচার ছাড়াই নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের জন্য নানা ধরনের পাঁয়তারা চলছে। এই সবকিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি এবং ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।

রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমানে ফাটল ধরেছে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, আমরা মনে করি, জাতীয় ঐক্যের যে সুযোগ ও পাটাতন তৈরি হয়েছিল, আমরা এখনো সেই পাটাতনেই আছি। কিন্তু এখন হয়ত বিভিন্ন দলের অ্যাজেন্ডা আলাদা হচ্ছে। কিন্তু আমরা যদি ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই, দেশের স্বার্থকে আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদের একই পাটাতনে থেকে পরস্পর সামনে এগোতে হবে।

এ সময় তার সঙ্গে দলটির মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী ছাড়াও সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি