খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

প্রবাসীদের পাসপোর্ট করতে এনআইডি লাগবে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ
প্রবাসীদের পাসপোর্ট করতে এনআইডি লাগবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এখন থেকে প্রবাসীরা জন্মনিবন্ধন দিয়েই পাসপোর্ট ইস্যু/রি-ইস্যু ও তথ্য সংশোধন করতে পারবেন বলে । এ সংক্রান্ত একটি চিঠি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জানানো হয়, সুরক্ষা সেবা বিভাগ হতে সূত্রস্থ স্মারকে জারিকৃত পরিপত্রের ১ (ঘ) অনুচ্ছেদ নিম্নরূপভাবে সংশোধন করা হলো। ‘জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে তথ্য সংশোধনপূর্বক বিদেশে পাসপোর্ট ইস্যু/রি-ইস্যুর আবেদনসমূহ নিষ্পত্তিকরণের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ ৮ বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যেতে পারে।’ পরিপত্রে উল্লিখিত অন্যান্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়।

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের আগের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্ম নিবন্ধন সনদের সঙ্গে যদি আবেদনকারীর নামসহ অন্যান্য তথ্য না মিলে সেক্ষেত্রে ই-পাসপোর্টের আবেদনপত্র গ্রহণ করা হতো না। এনআইডি বা জন্মনিবন্ধন সনদের সঙ্গে ই-পাসপোর্ট আবেদনকারীর নামের বানানসহ সব তথ্য অভিন্ন থাকতে হবে। তথ্যে মিল না থাকলে আবেদন গ্রহণ করা হতো না। সেক্ষেত্রে তথ্য ভিন্ন ভিন্ন হলে সংশোধন করে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে হতো।

পাসপোর্ট অধিদপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, পাসপোর্ট করতে হলে এনআইডি জমা দিতে হয়। পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে এনআইডির সার্ভার সংযুক্ত। যদি আবেদনকারীর নাম, বাবা-মায়ের নাম, স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয়পত্রের সঙ্গে অমিল থাকে তাহলে ওই পাসপোর্ট আর ইস্যু হয় না। আগে এ ধরনের সমস্যা হলে পাসপোর্ট অফিসে গিয়ে উপযুক্ত সার্টিফিকেট দেখিয়ে নাম সংশোধন করানো যেতো। তবে এখন থেকে প্রবাসীরা শুধু জন্মসনদ দিয়ে পাসপোর্টের আবেদন এবং সংশোধন করতে পারবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি