খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফি

ভারতকে ২২৯ রানেত টার্গেট দিল বাংলোদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ
ভারতকে ২২৯ রানেত টার্গেট দিল বাংলোদেশ

মোহাম্মদ শামি ও অক্ষর প্যাটেলের বোলিং তোপে মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হলেও সেটা হতে দেননি জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয়। তাদের দুজনের ব্যাটে এগিয়ে যেতে থাকে টাইগাররা। জাকের অবশ্য পঞ্চাশ ছোঁয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি। আউট হয়েছেন ৬৮ রানের ইনিংস খেলে।

জাকের না পারলেও সেঞ্চুরি তুলে নিয়েছেন হৃদয়। ক্র্যাম্পের কারণে ধুঁকলেও দারুণ ব্যাটিং করে গেছেন তিনি। হৃদয়ের সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ২২৮ রানের পুঁজি পায় বাংলাদেশ। ভারতের হয়ে একই ৫ উইকেট নিয়েছেন শামি। এদিন ওয়ানডেতে দুইশ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন ভারতের তারকা পেসার। এ ছাড়া ৩ উইকেট নিয়েছেন হার্শিত রানা।

জাকের আলী অনিককে সঙ্গে নিয়ে ১৫৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে পথ দেখিয়েছেন তাওহীদ হৃদয়। সাবধানী ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি পাওয়া হৃদয় সেঞ্চুরিও করেছেন। মোহাম্মদ শামির বলে অফ সাইডে ঠেলে দিয়ে সিঙ্গেল দিয়ে ১১৪ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এটিই হৃদয়ের প্রথম সেঞ্চুরি।

যদিও প্রথম ওভারেই সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। মোহাম্মদ শামির অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিটি ইনসুইং করে ভেতরে ঢোকে যা সৌম্যের ব্যাটের ভেতরের কানায় লেগে উইকেটরক্ষক লোকেশ রাহুলের মুঠোয় চলে যায়। ফলে পাঁচ নবলে শূন্য রানে ফিরেন শান্ত।

দ্বিতীয় ওভারে নাজমুল হোসেন শান্তর উইকেটও হারায় বাংলাদেশ। হার্শিত রানার অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে শর্টে বিরাট কোহলির মুঠোয় ধরা পড়েন শান্ত। দুই বল খেলে রানের খাতা খুলতে পারেননি শান্তও। দুই রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় ওভারে প্রথম বাউন্ডারির দেখা পায় বাংলাদেশ। মোহাম্মদ শামির করা ওভারে কভার এবং এক্সট্রা কভারে দুটি বাউন্ডারি হাঁকান তানজিদ হাসান তামিম।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি