সিদ্বান্ত ছাড়াই শেষ ‘রানিং স্টাফদের’ নিয়ে রেল সচিবের বৈঠকে
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম কর্মবিরতি থেকে সরে আসতে রানিং স্টাফদের নিয়ে বৈঠকে বসেছিলেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। কিন্তু বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় কোচিং স্টাফরা বেরিয়ে গেছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই রানিং স্টাফদের প্রতিনিধি সাইদুস রহমান সেখান থেকে বেরিয়ে আসেন।






আপনার মতামত লিখুন