খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সৌরশক্তি চালিত গাড়ি ‘ইভা’ বাজরে আনল ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ণ
সৌরশক্তি চালিত গাড়ি ‘ইভা’ বাজরে আনল ভারত

সৌরশক্তি চালিত গাড়ি বাজারে এনেছে ভারত। শনিবার রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত ‘ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৫’- মেলায় ‘ইভা’ নামের গাড়িটি প্রদর্শন করা হয়েছে। নিজেদের অভ্যন্তরীণ প্রযুক্তিতে তৈরি প্রথম গাড়ি এটি। 

 ভারতীয় মুদ্রায় ‘ইভা’র দাম ৩ লাখ ২৫ হাজার রুপি থেকে ৬ লাখ রুপি, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৬০ হাজার টাকা থেকে ৮ লাখ ৪৯ হাজার টাকার মধ্যে। গাড়িটি প্রস্তুত করেছে ভাইভ মোবিলিটি নামের একটি ভারতীয় কোম্পানি।

৩টি মডেল রয়েছে ‘ইভা’র— নোভা (৯ কিলোওয়াট আওয়ার) স্টেলা (১২ দশমিক ৬ কিলোওয়াট আওয়ার) এবং ভেগা (১৮ কিলোওয়াট আওয়ার। সম্পূর্ণ সৌরশক্তিতে চালিত এই গাড়িটির ব্যাটারি পরিপূর্ণ চার্জ এবং এসি চালু অবস্থায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে সক্ষম। মূল ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে সক্রিয় হবে ব্যাকআপ ব্যাটারি। ব্যাকআপ ব্যাটারির সাহায্যে আরও ১০ থেকে ১২ কিলোমিটার চলা সম্ভব হবে। সূর্যের আলো পর্যাপ্ত না থাকলে চার্জারের সাহায্যেও গাড়িটি চার্জ করতে পারবেন গ্রাহকরা।

গ্রাহক পর্যায়ে ‘ইভা’র প্রতিটি মডেলের জন্য ৩ বছরের ওয়ারেন্টি এবং ব্যাটারির জন্য ৫ বছরের ওয়ারেন্টি দেওয়া হবে বলে জানিয়েছেন ভাইভ মোবিলিটির কর্মকর্তারা।

মেলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভাইভ মোবিলিটির শীর্ষ নির্বাহী কর্মকর্তা নীলেশ বাজাজ বলেন, “ইভা শুধু একটি গাড়ি নয়, এটি ভারতের অটোমোবাইল শিল্পে রীতিমতো একটি বিপ্লব। ভাইভ মোবিলিটি এবং ভারতের অটোমোবাইল সবসময়েই আবিষ্কার, স্থায়িত্ব এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাসের পক্ষে এবং সেই হিসেবে ইভা ভারতকে প্রতিনিধিত্ব করে।”

ভাইভ মোবিলিটির শীর্ষ টেকনিক্যাল কর্মকর্তা সৌরভ মেহতা সাংবাদিকদের বলেন, “সোলার প্যানেলের সঙ্গে ইলেকট্রিক মোটোরের সংযুক্তির ব্যাপারটি বেশ জটিল। কীভাবে এটা করা যায়— সে সংক্রান্ত গবেষণায় আমাদের কয়েক বছর গিয়েছে। ইভার প্রতিটি মডেলের হার্ডওয়্যার মজবুত, সফটওয়্যারও যথেষ্ট উন্নত।”

“ব্যাপারি পরিপূর্ণ চার্জ থাকা অবস্থায় ইভা একবারে ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে এবং ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে সক্ষম। এক কথায় নগরভ্রমণের জন্য ইভা আদর্শ,” বলেন সুব্রত মেহতা।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি