ট্রাম্পের শপথ অনুষ্ঠানে দাওয়াত পাননি মোদী!
আগামী সোমবার (২০ জানুয়ারি) দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবারই প্রথমবার রীতি ভেঙে কয়েকজন বিশ্বনেতাকে নিজের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। যার মধ্যে আছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এল সাদভাদরের প্রেসিডেন্ট নাঈব বুকেলে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়া এ তালিকায় আছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোও। তবে ট্রাম্পের কাছের মানুষ হিসেবে পরিচিত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ পাননি। তার শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
এদিকে সংবাদমাধ্যম এমএসএন জানিয়েছে, জয়শঙ্কর যে আমন্ত্রণের ভিত্তিতে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন, সেটি কী মোদিকে নাকি জয়শঙ্করকে পাঠানো হয়েছে— এ বিষয়টি নিশ্চিত করেননি ভারতীয় সরকারি কর্মকর্তারা।






আপনার মতামত লিখুন