খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

টিউলিপের জন্মরহস্য!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১২:১০ অপরাহ্ণ
টিউলিপের জন্মরহস্য!

Oplus_0

টিউলিপ মূলত বসন্তকালীন ফুল, পাতা নীলাভ সবুজ রঙের। এর জন্ম মুকুল থেকে। ধারণা করা হয় বিদেশি এ ফুলটি জন্ম মূলত নেদারল্যান্ডসে। ষোড়শ শতাব্দী থেকে টিউলিপ ফুলের চাষ করছেন কৃষকরা।
অটোমান সাম্রাজ্যের সময় থেকেই এ ফুলের পরিচিতি রয়েছে। অন্যদিকে লাভজনক এ ফুলটি প্রায় ১৫০ প্রজাতির হয়ে থাকে। এর রঙেও রয়েছে বৈচিত্র্য। লাল, কমলা, হলুদ, সাদা, গোলাপিসহ নানা রঙের টিউলিপ চোখে পড়ে, তবে খাঁটি নীল আভার টিউলিপ দেখা যায় না। অন্যদিকে নেদারল্যান্ডসের পাশাপাশি মধ্যপ্রাচ্য, ইরান, আফগানিস্তান এবং চীনে প্রাকৃতিকভাবে টিউলিপ ফুল ফুটতে দেখা যায়। এ ফুলের গাছটি প্রায় এক বছরের মতো বাঁচে। আর গাছে থাকা অবস্থায় ফুল সাধারণত দুই মাস সময় পর্যন্ত অবস্থান করে থাকে। ভিন্ন ভিন্ন দেশে টিউলিপ ফুল ভিন্ন ভিন্ন নামেও পরিচিত। বাহারি রঙের টিউলিপ ফুল ইরান ও তুরস্কের ফার্সি ভাষায় লালে নামেও পরিচিত। সারি সারি মাঠ ভরা টিউলিপ গাছে ফুটন্ত টিউলিপের সাম্রাজ্য রঙের এর বাহারি দুনিয়া সৃষ্টি করে থাকে। চোখজুড়ে কেবল রঙের মেলাই ধরা দেয়। এ রঙের ওপর নির্ভর করে ফুলকে ভিন্ন ভিন্নভাবে সাজানোও হয় কিছু ক্ষেত্রে। পারস্যে লাল টিউলিপ ফুলকে ভালোবাসার প্রতীক, হলুদ টিউলিপ আনন্দ এবং বন্ধুত্বের, সাদা টিউলিপ শান্তির প্রতীক, বেগুনি টিউলিপ আভিজাত্যের এবং কালো টিউলিপ রহস্যের প্রতীক হিসাবেও অনেক জায়গায় ধারণা করা হয়। দেখতে সুন্দর এ ফুলটি একসঙ্গে যেমন নজরকারা তেমনি বর্তমানে কর্মসংস্থানের ক্ষেত্রেও ভূমিকা পালন করছে। বাংলাদেশেও এ ফুলের চাষ দিন দিন বাড়ছে। বাণিজ্যিকভাবে লাভবান এ ফুল যেমন ফুলের তোড়াতে স্নিগ্ধতা বাড়ায় তেমনি আয়ের এক অন্যতম উৎস হিসাবেও পরিচিতি লাভ করছে। তাই উপহারের ডালায় যেমন সাজিয়ে নিতে পারেন টিউলিপের বাহারি রং তেমনি আবার প্রেয়সীর খোঁপাতেও রঙের আভা ছড়াতে বেছে নিতে পারেন পছন্দের রঙের টিউলিপ ফুল।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি