খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পুড়ে যাওয়া হলিউডের জন্য কাঁদছেন জায়েদ খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ণ
পুড়ে যাওয়া হলিউডের জন্য কাঁদছেন জায়েদ খান

কাঁদছেন জায়েদ খান। মন কাঁদছে তার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হলিউড পুড়ছে বলেই জায়েদ খানের এই কান্না। ক্যালিফোর্নিয়ার  এমন দুঃসময়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দেশের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সেখানকার পরিস্থিতি নিয়ে বেশ সরব তিনি। শুধু তাই নয়, হলিউডে দাবানলের এমন আঁচ লাগায় মন কাঁদছে তার- জানালেন এমনটাই।

শুক্রবার সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলের কিছু ভয়াবহ দৃশ্য তুলে ধরেন জায়েদ খান। সেই পোস্টে ক্যালিফর্নিয়ায় এই বিপর্যয়ের জন্য দোয়া-প্রার্থনার আহ্বান করেন তিনি। ক্যাপশনে লেখেন, প্রে ফর ক্যালিফোর্নিয়া-ইউএসএ।

এদিকে জায়েদ খান গণমাধ্যমে জানান, আমেরিকার যেসব জায়গা দাবানলের আগুনে পুড়ছে, সেসব জায়গাতে একটা সময় বহুবার গিয়েছেন তিনি। বলেন, ‘অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেখানে হলিউডে অনেক আর্টিস্টদের বাড়ি রয়েছে। বহু অভিনেতা-অভিনেত্রী এবং সংগীতশিল্পীকে প্রাণে বাঁচতে এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে।’
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্চেলসে দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখো মানুষ। বাদ যায়নি সেখানকার রুপালি পর্দার তারকারাও। এখন পর্যন্ত হলিউডের বেশ কয়েক তারকার বসতবাড়ি দাবানলে ভস্ম হয়েছে বলে খবর পাওয়া গেছে।
হলিউড তারকাদের প্রতিই সমবেদনা প্রকাশ করতে পোস্টটি করেছেন বলেও জানান জায়েদ খান। এও বলেন, ‘আমার ভেতরটা সত্যিই কাঁদছে।’

প্রসঙ্গত, ভয়াবহ এ দাবানলে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। এছাড়া পুড়ে ছাই হয়ে গেছে ১০ হাজার বাড়ি-গাড়িসহ অন্যান্য অবকাঠামো।

সাধারণদের পাশাপাশি সেখানকার অনেক তারকার বাড়িও পুড়েছে। তাদের মধ্যে ক্ষতিগ্রস্তরা হলেন, মার্কিন তারকা প্যারিস হিলটন, বিলি ক্রিস্টাল, ম্যান্ডি মুর, অ্যাডাম ব্রডি, মার্ক হ্যামিল, জেমস উডসসহ একাধিক তারকা।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি