খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জনতা ব্যাংকের নিলামের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিবে এস আলম গ্রুপ

পৌনে ৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে এস আলমের সম্পত্তি নিলামে তুলেছে জনতা ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৯:০৪ অপরাহ্ণ
জনতা ব্যাংকের নিলামের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিবে এস আলম গ্রুপ

এস আলম গ্রুপের দুই কোম্পানির সম্পত্তি নিলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে গ্রুপটি। জনতা ব্যাংক সম্প্রতি গ্রুপটির দুই কোম্পানি এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি ও এস আলম কোল্ড রোল্ড স্টিলসের পৌনে ৪ হাজার কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে। জনতা ব্যাংকের এই নিলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে নিলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

সম্পত্তি নিলামে তোলা কোম্পানি দুটির মধ্যে এস আলম কোল্ড রোল্ড স্টিলস পুঁজিবাজারে তালিকাভুক্ত। এর আগে ৫ জানুয়ারি সম্পত্তি নিলামের বিষয়ে জানতে চেয়ে ডিএসই কর্তৃপক্ষ কোম্পানিটিকে চিঠি দেয়। ওই চিঠির জবাবে এস আলম কোল্ড রোল্ড স্টিলস কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টি জানায়।

ডিএসইর চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছে, নিয়ন্ত্রণের বাইরে থাকা অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে কোম্পানিটি। এরই মধ্যে কোম্পানির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ব্যাংকে ঋণপত্র খোলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। এর ফলে কোম্পানির কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তবে এখন পর্যন্ত কোম্পানির উৎপাদন ও বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

কোম্পানিটি আরও জানায়, ২ হাজার ৩ কোটি টাকার অনাদায়ি ঋণের বিপরীতে ব্যাংকে বন্ধক রাখা সম্পত্তি সম্প্রতি নিলামে তোলার ঘোষণা দিয়েছে জনতা ব্যাংক। তবে এতে সরাসরি আমাদের ব্যবসার কোনো ক্ষতি হবে না। তারপরও এই নিলাম বন্ধে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের পথে রয়েছি আমরা। পরবর্তী সময়ে এ বিষয়ে ডিএসইকে বিস্তারিত জানানো হবে।

জনতা ব্যাংক সূত্রে জানা যায়, এস আলম সুগার রিফাইন্ড ইন্ডাস্ট্রির কাছে ব্যাংকটির পাওনা ১ হাজার ৭৭৭ কোটি টাকা। আর এস আলম কোল্ড রোল্ড স্টিলসের কাছে পাওনা ২ হাজার ৩ কোটি টাকা। এই দুই কোম্পানির কাছে ব্যাংকের মোট পাওনা ৩ হাজার ৭৮০ কোটি টাকা। বর্তমানে ব্যাংকের এই ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। নিয়ম অনুযায়ী, খেলাপি ঋণ আদায়ে বন্ধকি সম্পত্তি নিলামে তুলেছে ব্যাংকটি। এরই মধ্যে পত্রিকায় এই নিলাম বিজ্ঞপ্তি প্রকাশও করা হয়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি